Breaking News
Home / TRENDING / তরুণীদের কুপ্রস্তাব দিয়ে সমালোচিত সিপিএমের যুবনেতা

তরুণীদের কুপ্রস্তাব দিয়ে সমালোচিত সিপিএমের যুবনেতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত হলেন এক বাম যুবনেতা। উত্তর ২৪ পরগনার রাজারহাট নিউটাউনের সিপিএম CPI (M) পার্টি এবং ডিওয়াইএফআই (DYFI) জেলা কমিটির সদস্য ঋদ্ধ চৌধুরির বিরুদ্ধে এমনই অভিযোগে উত্তাল সোশ্যাল মিডিয়া। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বরে ‘বড়দা’ বলেই পরিচিত ঋদ্ধ। ওই বিশ্ববিদ্যালয়েরই এক পড়ুয়া তাঁর সঙ্গে পরীক্ষা বিষয়ে জানতে যোগাযোগ করেন। অভিযোগ, তথ্যের বিনিময়ে আজব দাবি করে বসেন ঋদ্ধ। তিনি তরুণীর ‘হট’ ছবি চান বলেও অভিযোগ। শুধু তাই নয় ভিডিও চ্যাটিং অ্যাপ ডাউনলোডের জন্য সে চাপ দিতে থাকে বলেও অভিযোগ। কার্ল মার্ক্সের নামে শপথ নিয়ে সমস্ত কথোপকথন ডিলিট করে করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। 

ডিওয়াইএফআই নেতা ঋদ্ধ চৌধুরির সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমি সিঙ্গল। এটাই আমার মস্তির টাইম।” সেক্ষেত্রে অনেকেই বলছেন, ‘মস্তি’ করতেই হয়তো একাধিক তরুণীকে এমন কুপ্রস্তাব দিয়ে থাকেন ঋদ্ধ। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র যদিও ঋদ্ধর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তসাপেক্ষ বলেই দাবি করেছেন। তিনি জানান, অভিযোগ প্রমাণ হলে ঋদ্ধর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই বাম যুবনেতার সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিযোগকারিণী। ফলে ঋদ্ধ চৌধুরী জনসমক্ষে বেআব্রু হয়ে পড়েছে বলেই মত ছাত্র-ছাত্রীদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *