Breaking News
Home / TRENDING / করোনায় আক্রান্ত কলকাতা পুলিশের এক শীর্ষ কর্তা

করোনায় আক্রান্ত কলকাতা পুলিশের এক শীর্ষ কর্তা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

ফের করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের থাবা কলকাতা পুলিশে। এবার সংক্রমিত হলেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার এক পুলিশ কর্তা। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। তবে এ বিষয়ে কলকাতা পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লালবাজার সূত্রে খবর, গত তিন দিন আগে যুগ্ম কমিশনার পদ মর্যাদার ওই শীর্ষ আধিকারিকের জ্বর আসে। তিনি করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেন। কোভিড-১৯ টেস্ট হলে রিপোর্ট পজিটিভ আসে। তার পর থেকেই ওই পুলিশ কর্তা হোম আইসোলেশনে রয়েছে। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের প্রত্যেকেরই পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

ব্যারাকপুরের একটি হাসপাতালে মৃত্যু হয় দেবেন্দ্রনাথ তিরকি নামে ওই পুলিশ কর্মীর। প্রয়াত হন পুলিশ কর্মীর নাম কৃষ্ণকান্ত বর্মন। তিনি হেস্টিংস থানায় (Hastings Police Station) কর্মরত ছিলেন। ২৫ জুলাই কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) ইকুইপমেন্ট সেলের অফিসার ইন-চার্জ অভিজ্ঞান মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল। ৭ জুন মৃত্যু হয়েছে শেক্সপিয়র সরণি থানার এক কনস্টেবলের। ১৩ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতা পুলিশের আরও এক কনস্টেবলের মৃত্যু হয়। করোনায় আক্রান্ত হয়ে এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে হাওড়াতেও। মৃত গৌতম পট্টনায়েক চ্যাটার্জিহাট থানার সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। ৭ জুলাই সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। ৭ জুন মৃত্যু হয়েছে শেক্সপিয়র সরণি থানার এক কনস্টেবলের। ১৩ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতা পুলিশের আরও এক কনস্টেবলের মৃত্যু হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *