Breaking News
Home / TRENDING / স্বদেশী ডাক মানেই সব বিদেশী পণ্য বয়কট নয়, সাফ জানালেন মোহন ভাগবত

স্বদেশী ডাক মানেই সব বিদেশী পণ্য বয়কট নয়, সাফ জানালেন মোহন ভাগবত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

“স্বদেশী মানেই সব বিদেশ পণ্য বয়কট নয়।” এমনটাই বললেন রাষ্ট্রিয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত। বুধবার এক বইপ্রকাশ অনুষ্ঠানে সংঘ প্রধান বলেন, “যে প্রযুক্তি পণ্য বা অন্যান্য জিনিস ভারতে পাওয়া যায় সেক্ষেত্রে দেশীয় উৎপাদনে জোর দেওয়া উচিত। এক্ষেত্রে বিদেশি জিনিস ব্যবহারের ঝোঁক কমানো প্রয়োজন। কিন্তু ভারতে যা পাওয়া যায় না সেই ধরনের পণ্য তো বিদেশ থেকে আনতেই হবে। স্বদেশি মানে এই নয় যে বিদেশি সমস্ত পণ্য বয়কট করতে হবে!” তিনি আরও বলেছেন, “আত্মনির্ভরতার যে আহ্বান প্রধানমন্ত্রী জানিয়েছেন তা সঠিক। ভারতে যা পাওয়া যায় সেই ধরনের পণ্য যদি বিদেশ থেকে আনা হয় তাহলে দেশীয় পণ্য মার খাবে। সার্বিক ভাবে দীর্ঘমেয়াদী অর্থনীতির প্রশ্নেও দেশীয় পণ্যের ব্যবহারে গুরুত্ব দেওয়া উচিত।”

করোনা পরবর্তী পরিস্থিতিতে দেশ তথা বিশ্বের অর্থনীতি ধাক্কা খেয়েছে। এ প্রসঙ্গে মোহন ভাগবত (Mohan Bhagwat) বলেছেন, “করোনা পরবর্তী দুনিয়ায় অর্থনীতিকে যদি সঠিক ভাবে চালিত করতে হয় তাহলে প্রতিটি দেশকে ভাবতে হবে সারা বিশ্ব একটা পরিবার। সারা বিশ্বকে একটি বাজার ভেবে নিলে আরও মন্দার গাড্ডায় পড়বে অর্থনীতি।”তিনি আরও বলেন, “অনেক ক্ষেত্রেই দেখা যায় দেশে সেই পণ্য উৎপাদিত হলেও আমরা তার দিকে নজর দিই না, বিদেশি জিনিস কিনি। এই মানসিকতায় বদল আনতে হবে। তা বলেই যে জিনিস আমাদের দেশে তৈরি হয় না সেই সমস্ত জিনিস বা প্রযুক্তি বিদেশ থেকেই আমদানি করতে হবে। স্বাধীনতার পরেও আমাদের দেশের অর্থনীতিকে পশ্চিমের দেশগুলির প্রভাব রয়ে গিয়েছিল। একে আটকানোর জন্য কোনও অর্থনৈতিক নীতি রূপায়ণ করিনি আমরা। এর ফলে দেশে তৈরি হওয়া পণ্যের ব্যবসা ও প্রযুক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু, এখন আমরা নীতি বদলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেশের অর্থনীতির উন্নতির জন্য প্রধানমন্ত্রী যে আত্মনির্ভর ভারত তৈরি আহ্বান জানিয়েছেন তা একদম সঠিক পদক্ষেপ।”

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আত্মনির্ভর ভারত তৈরির ডাক দেওয়ার পর থেকেই জল্পনা তৈরি হয়েছিল। প্রশ্ন উঠেছিল, এবার কী তাহলে সংঘ পরিবারের দীর্ঘদিনের দাবি মেনে স্বদেশী পণ্য ব্যবহারে দেশবাসীকে অভ্যস্ত করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। বয়কট করতে চাইছে সমস্ত বিদেশি দ্রব্য। কিন্তু, এদিন সংঘের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করে দিলেন মোহন ভাগবত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *