Breaking News
Home / TRENDING / জলপাইগুড়িতে গরু চুরি করতে গিয়ে জনতার মারে প্রাণ হারাল হাফিজুল ও আনোয়ার

জলপাইগুড়িতে গরু চুরি করতে গিয়ে জনতার মারে প্রাণ হারাল হাফিজুল ও আনোয়ার

ওয়েব ডেস্ক

গরু পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল তিন ব্যক্তি। উত্তেজিত জনতার মারে ঘটনাস্থলেই প্রাণ হারাল দুই পাচারকারী। প্রথমিকভাবে পুলিশ সুত্রে এমনটাই খবর। ঘটনাস্থল জলপাইগুড়ির ধূপগুড়ি এলাকা। পুলিশ সূত্রের খবর, এদিন ভোররাতে ধূপগুড়ির বারোহালিয়া গ্রামে একটি গাড়িতে করে তিনজন ব্যক্তিকে ঢুকতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। এরপরেই তারা গাড়িটিকে আটক করে। এলাকাবাসীর দাবি, গাড়ি থেকে বেশ কয়েকটি গরু উদ্ধার হয়। তিন গরুচোর আনোয়ার হোসেন, হাফিজুল শেখ ও নজরুল ইসলাম নামে তিনজনকে ব্যাপক মারধর শুরু করে স্থানীয় বাসিন্দারা। কোনও রকমে পালিয়ে প্রাণে বাঁচেন নজরুল ইসলাম। এখনও পর্যন্ত যা খবর তাতে এটা শুধুমাত্র গরু চুরির ঘটনা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কোনও রাজনৈতিক রং এখনও লাগেনি এই ঘটনায়।
নজরুল পালিয়ে গেলেও হাফিজুল শেখ ও আনোয়ার হোসেনকে গণপিটুনি দিতে থাকে গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। এরপরেই হাফিজুল শেখ ও আনোয়ার হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই এলাকা থেকে গরু পাচার হচ্ছিল। বারবার পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। এরপরেই তাঁরা নিজেদের উদ্যোগে এলাকাতে পাহারাও দিতে থাকে। অপরদিকে, অভিযুক্ত ব্যক্তিরা গরু পাচারের সঙ্গে যুক্ত ছিলেন কি না সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *