Breaking News
Home / TRENDING / Covid vaccine: বাড়িতে বসে না পেলেও গাড়িতে বসে পেয়েই যাবেন, সৌজন্যে Kolkata corporation

Covid vaccine: বাড়িতে বসে না পেলেও গাড়িতে বসে পেয়েই যাবেন, সৌজন্যে Kolkata corporation

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো

শহর কলকাতায় করোনা প্রতিরোধে বেশ কিছু নতুন উদ্যোগ নিল কলকাতা পুরসভা। আগামী বৃহস্পতিবার থেকে কলকাতা পুরসভা এবং রাজ্য সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এর যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে, ভ্যাকসিন অন হুইলস।

শহর কলকাতার বড় বড় বাজার ও ট্রাক টার্মিনাল গুলির কাছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এর শীততাপ নিয়ন্ত্রিত একটি বাস ভ্রাম্যমাণ অবস্থায় ভ্যাকসিনেশনের কাজ চালাবে। এই বাসের ভিতর ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের বসার ব্যবস্থার পাশাপাশি নির্দিষ্ট সিটে যে সমস্ত মানুষ এখনও ভ্যাকসিন নেননি তাদেরকে ভ্যাকসিন দেওয়ার কাজ চালানো হবে। শহরের উত্তর থেকে দক্ষিণে ভ্রাম্যমাণ অবস্থায় ছুটে বেড়াবেন ভ্রাম্যমাণ বাস ভ্যাক্সিনেশন করানোর লক্ষ্যে। জানালেন রাজ্যের পরিবহন, আবাসন মন্ত্রী তথা কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। করোনা সংক্রামিত মৃতদেহগুলি দাহ করার লক্ষ্যে কলকাতার তারা তলার কাছে ভাট চালাতে একটি আধুনিক শ্মশান চালু করার প্রক্রিয়া শুরু করতে চলেছে কলকাতা পুরসভা। পাশাপাশি ধাপাতে একটি জমি নির্দিষ্ট করা হয়েছে করোনা সংক্রামিত মৃতদেহ কবর দেওয়ার জন্য।

শহর কলকাতায় করোনা সংক্রামিত হওয়ার শঙ্কা এখন নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমনের হার অনেকটাই নেমে এসেছে। পাশাপাশি,করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্যাক্সিনেশন সহ সমস্ত রকম প্রতিরোধক ব্যবস্থা থাকলেও, এখনই আত্মতুষ্টির কোনও জায়গা নেই। ধীরে ধীরে চলতে থাকা লকডাউন অনেকাংশে শিথিল করা হচ্ছে মানুষের স্বার্থে। ফলে যে সমস্ত মানুষ প্রয়োজনে বা অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হচ্ছেন, তাঁদের প্রত্যেককে আগামী দিনগুলিতে সমস্ত রকম করোনা বিধি মানার আবেদন জানালেন কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। তাঁর মতে যতক্ষণ না পর্যন্ত এ দেশ থেকে সম্পূর্ণরূপে করণা সংক্রমণ দূর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মুখে মাস্ক পরা, ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করার মতো বিষয় গুলি চালিয়ে যেতে হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *