Breaking News
Home / TRENDING / Covid vaccine: vaccine এ ভাসতে পারে ভারত! Trial ছাড়াই দেওয়া যেতে পারে দু রকম বিদেশী vaccine

Covid vaccine: vaccine এ ভাসতে পারে ভারত! Trial ছাড়াই দেওয়া যেতে পারে দু রকম বিদেশী vaccine

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

ফাইজার ও মর্ডানার ভ্যাকসিনের ভারতে নতুন করে পরীক্ষার দরকার নেই। ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল ভি জি সোমানি চিঠি দিয়ে ভ্যাকসিন সংক্রান্ত এক্সপার্ট গ্রুপকে জানিয়ে দিয়েছেন।এই দুই সংস্থার তরফ থেকে ভারতের বাজারে আসার জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল।

ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের কাছে এই নিয়ে মতামত জানতে চেয়েছিল। ড্রাগ কন্ট্রোলার জেনারেল ভি জি সোমানি এই নিয়ে তাঁর মতামত জানিয়ে দিয়েছেন এক্সপার্ট গ্রুপকে। এই এক্সপার্ট গ্রুপ ছাড়পত্র দিলেই তবেই ভারতের বাজারে আসতে পারবে ফাইজার ও মর্ডানার ভ্যাকসিন।প্রসঙ্গত ওই দুই ভ্যাকসিন ইতিমধ্যেই বহু দেশে প্রয়োগ শুরু হয়ে গিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র দিয়েছে দুই ভ্যাকসিনকে। রাশিয়ার স্পুটনিক’ ভিকে ভারতে দ্বিতীয় এবং তৃতীয় পরীক্ষার সফল হওয়ার পর তা ভারতের বাজারে আনার অনুমতি দেওয়া হয়। তবে ফাইজার ও মর্ডানার ভ্যাকসিন ভারতের বাজারে গেলে ভ্যাকসিনে আকাল অনেকটাই মিটে যাবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *