চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
ভ্যাকসিন অন হুইলস এর পর এবার ড্রাইভ ইন ভ্যাকসিনেশন এর শুভ সূচনা করলেন রাজ্যের পরিবহন ও আবাসনমন্ত্রী তথা কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। রাজ্য সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এর ভ্রাম্যমাণ এসি বাসের মাধ্যমে, শহরের উত্তর থেকে দক্ষিনে যে সমস্ত বাজার ও পার্কিং লট জায়গা রয়েছে সেখানে ভ্রাম্যমাণ এই শীততাপ নিয়ন্ত্রিত বাসের মধ্যে স্বাস্থ্যকর্মীরা বাজার থেকে শুরু করে গাড়ির ড্রাইভার খালাসী অথবা সুপার স্পেডার গ্রুপের সদস্যদের ভ্যাকসিন দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে।
এদিন দক্ষিন কলকাতার একটি বেসরকারি মলে ড্রাইভ ইন ভ্যাক্সিনেশন এর শুভ সূচনা করে তিনি জানালেন,,, এখন থেকে যারা “কোয়েস্ট মল” এ আসবেন তারা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে আগে থেকে টাইম স্লট বুকিং করে নেবেন, এবং নিজের গাড়ি ড্রাইভ করে কোয়েস্ট মল এর পার্কিং লটে এসে তারা এই ভ্যাকসিন নেবেন এবং 30 মিনিট গাড়িতে অপেক্ষা করবেন। যদি শরীর অসুস্থ লাগে তবে গাড়ি পার্কিং লাইট জ্বালিয়ে দিলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুরা ওই ব্যক্তিকে স্বাস্থ্য পরীক্ষা করবেন।
রাজ্য সরকার এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে প্রতিদিন শহর কলকাতা জুড়ে 30 হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়ার কাজ চালানো হচ্ছে বলেও জানান ফিরহাদ। পাশাপাশি প্রাইভেট হসপিটাল গুলির পক্ষ থেকেও ভ্যাকসিন দেওয়ার কাজ আলাদা ভাবে চালানো হচ্ছে বলেও জানান তিনি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঠিকমত প্রয়োজনীয় ভ্যাকসিন পাওয়া গেলে আগামী দিনে অতি দ্রুত শহর কলকাতা ও রাজ্যের সমস্ত এলাকায় মানুষজনকে করোনা সংক্রমনের হাত থেকে বাঁচাতে, ভ্যাক্সিনেশন এর কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলেও জানান ফিরহাদ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news