ভ্যাকসিন নিয়েও ভারতীয় নাগরিকরা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিতে ঢোকার অনুমতি পাচ্ছে না। ভারতীয় ভ্যাকসিনের প্রশংসাপত্রকে অনুমোদন দিচ্ছে না ইউরোপিয়ান ইউনিয়ন।
এই নিয়ে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত সরকারও। ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিকদের ক্ষেত্র ভারতে এলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন এ থাকতে হবে। ভ্যাকসিন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সার্টিফিকেটে গুরুত্ব দেবে না ভারত সরকার।
ভারতের কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়া নাগরিকদেরও প্রশংসাপত্রকে অনুমোদন দিচ্ছে না ইউরোপিয়ান ইউনিয়ন। এর ফলে ভারতের নাগরিকতা ইউরোপিয়ান ইউনিয়নে গিয়ে অযথা হয়রানির শিকার হচ্ছেন।
ভারত সরকার বারবার ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর কাছে এই নিয়ে আবেদন করেছে। কিন্তু ফল হয়নি কিছু। বাধ্য হয়ে এবার কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল ভারত সরকারও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news