Breaking News
Home / TRENDING / Covid: European Union এর সঙ্গে করোনা যুদ্ধে জয় হলো Modi-র

Covid: European Union এর সঙ্গে করোনা যুদ্ধে জয় হলো Modi-র

ভারতের তৈরি কোভ্যাকসিনকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ছাড়পত্র না দিলেও কোভিশিল্ড প্রাপকদের দরাজ হাতে ভ্রমণের অনুমতি দিল।
বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের তরফের জানানো হয় কোভিশিল্ডকে গ্রীন পাশের অন্তর্ভুক্ত করেছে ৮টি দেশ। এই দেশগুলোতে কোভিশিল্ডের সার্টিফিকেট দেখালেই অবাধে দেশের মধ্যে ঘুরতে পারবেন ভারতীয়রা।

প্রসঙ্গত, ব্রিটেনে তৈরি অ্যস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদন পেলেও একই উপাদানে তৈরি সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ডের অনুমোদন দিচ্ছিলো না ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। ‌
তার জন্য ভারতীয়দের ওই সমস্ত দেশে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছিল। ওই সমস্ত দেশে ভারতীয়রা প্রবেশ করলেই তাদের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করেছিল।

চলতি সপ্তাহের সোমবারেই সিরাম ইনস্টিটিউটের কর্ণধার আদার পুনাওয়ালা প্রথম টুইটে এই বিষয়টি নিয়ে সরব হন। তারপর গতকালই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করা হয়।
কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছিল, যদি কোভিশিল্ড ও কোভ্যাকসিন তাদের দেশে অনুমোদন না পায় তাহলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে আগত যাত্রীদের ওপরও বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনের নিয়ম চাপিয়ে দেওয়া হবে।

কেন্দ্রের ওই হুঁশিয়ারির পরেই নড়েচড়ে বসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। বৃহস্পতিবার তাদের তরফে জানানো হয়, কোভিশিল্ডকে গ্রীন পাসের অন্তর্ভুক্ত করছে আটটি দেশ। অর্থাৎ ছাড়পত্র দিয়েছে।
এর মধ্যে রয়েছে অস্ট্রিয়া, জার্মানি, স্লোভেনিয়া, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্পেন।  কোভিশিল্ডকে মান্যতা দিয়েছে সুইজারল্যান্ডও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *