করোনা সংক্রমণ থেকে ক্রমশ সুস্থ হয়ে উঠছে বাংলা। প্রায় মাস তিনেক পরে রাজ্যে দৈনিক সংক্রমণ দেড় হাজারের নিচে নামল। সেই সঙ্গে কমেছে মৃত্যুর সংখ্যাও।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুসারে গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৭৮ জন। এই সময়ের মধ্যে অর্থাৎ গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ২৯ জনের।
সেই সঙ্গেই উর্দ্ধমুখী রাজ্যের সুস্থতার হার। সবে মিলিয়ে রাজ্যের সার্বিক করোনা পরিস্থিতি ক্রমশ উন্নতির দিকে। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৯৯ হাজার ৭৮৩ জন।
আর এই পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৭০৮ জন। এদিকে গত ২৪ ঘন্টায় মারণ করোনা ভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯৮০ জন।
এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৭১ হাজার ৪৯০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থতার হার পৌঁছেছে ৯৭. ৪৫ শতাংশে।
এর ফলে ক্রমশ কমছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৮৫ জন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news