Breaking News
Home / TRENDING / বাংলাদেশ থেকে ৪০০ ট্রাক পিঁয়াজ ফিরিয়ে নিয়েছে ভারত

বাংলাদেশ থেকে ৪০০ ট্রাক পিঁয়াজ ফিরিয়ে নিয়েছে ভারত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বাংলাদেশের (Bangladesh) চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনা মসজিদ স্হল বন্দর দিয়ে রপ্তানি বন্ধ করে ৪০০ ট্রাক পিঁয়াজ ফিরিয়ে নিয়েছে ভারত। এসব পিঁয়াজ টেন্ডারের মাধ্যমে আনা হয়েছিল। বাংলাদেশে রপ্তানি করার জন্য পিঁয়াজের ট্রাকগুলো ভারতের মহদীপুর বন্দরে আনা হয়েছিল। চার শতাধিক ট্রাকের মধ্যে মাত্র ৮ ট্রাক পিঁয়াজ তারা সোনা মসজিদ বন্দরে পাঠায়। এরপরই রপ্তানি বন্ধ করে দেয়।

ওই ৮ ট্রাক পিঁয়াজের তিন ভাগের একভাগই পচা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আ. আওয়াল জানান, বন্দরে প্রবেশের অপেক্ষায় থাকা পিঁয়াজ ভারত ফিরিয়ে নিচ্ছে। ভারতের মালদা জেলার মহদীপুর স্হল ন্দরে হাতেগোনা কয়েকটি ট্রাকে থাকা পিঁয়াজ নষ্ট হওয়ার ভয়ে স্থানীয় আড়তগুলোতে খালাস করা হলেও আটকে পড়া বাকি সব পিঁয়াজ বন্দর থেকে সরিয়ে ফেলে ভারতীয় কর্তৃপক্ষ। এতে করে এ বন্দর দিয়ে আর বাংলাদেশে পিঁয়াজ প্রবেশের সম্ভাবনা নেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *