চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ভারতে কোভিড-১৯ (Covid-19) উদ্বেগ বাড়িয়ে চলেছে। রবিবার সকাল স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্ত ১৫,৭১২ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১২,৯৭৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী একই দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও ছাড়িয়ে গেল ৫০০। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০৭ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭ জনের। মোট মৃতের মধ্যে ২১১ জনই মহারাষ্ট্রের। মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে ৭০ জনের। তার পর রয়েছে গুজরাত (৫৩) ও দিল্লি (৪২)।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে আরও ১৩৩৪ জনের দেহে। চিকিৎসায় মোট সুস্থ হয়ে উঠেছেন ২২৩০ জন। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৯ জন। করোনা ভাইরাসের সংক্রমণে গোড়া থেকেই আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত ৩৬৫১। তার পরেই রয়েছে এর ঠিক পরেই রয়েছে দিল্লি। রাজধানীতে আক্রান্তের সংখ্যা ১,৮৯৩। মহারাষ্ট্র ও দিল্লি ছাড়া এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন তামিলনাড়ু (১৩৭২), মধ্যপ্রদেশ (১৪০৭), রাজস্থান (১৩৫১) ও গুজরাত (১৩৭৬)। একাধিক রাজ্যে আক্রান্তের সংখ্যা হাজার ছুঁইছুই। তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ (৯৬৯) ও তেলঙ্গানা (৮০৯)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news