Breaking News
Home / TRENDING / COVID: ১২ থেকে ১৭ বছর পর্যন্ত বয়সীদের Vaccinate করলে রুখে দেওয়া যাবে 3rd wave, বলছে ICMR

COVID: ১২ থেকে ১৭ বছর পর্যন্ত বয়সীদের Vaccinate করলে রুখে দেওয়া যাবে 3rd wave, বলছে ICMR

আগেই সতর্ক করেছিলেন আর মাত্র দেড়মাসের মধ্যেই দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে।
তবে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের কোভিড বিষয়ক শাখা তাদের সাম্প্রতিক গবেষণা থেকে জানাচ্ছেন, তৃতীয় ঢেউ আসতে এখনও প্রায়  মাস ছয়েক বাকি।
এই প্রসঙ্গেই আইসিএমআর-এর কোভিড বিষয়ক গবেষণা শাখার প্রধান  এন কে অরোরা জানিয়েছেন, আগামী  সেপ্টেম্বর-অক্টোবরের আগে তৃতীয় ঢেউ আসার কোনো আশঙ্কা নেই।

একই সঙ্গে তাঁর পরামর্শ, মাঝের এই সময়টুকুর মধ্যে তৃতীয় ঢেউ সামাল দিতে যাবতীয় প্রস্তুতি সেরে নিতে হবে। তার মধ্যে অন্যতম ছোট ও কম বয়সীদের টিকাকরণ। মূলত ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের ওপর জোর দিয়েছেন এন কে অরোরা। তিনি বলেছেন, তৃতীয় ধাক্কা সামলাতে হলে গোটা দেশবাসীর রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিতেই হবে।
তার জন্য ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকাকরণ অত্যন্ত জরুরী। তবেই রুখে দেওয়া যাবে তৃতীয় ঢেউয়ের তাণ্ডব। তবে ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকাকরণ সময়ের আগে শেষ করা ভারতের ক্ষেত্রে অত্যন্ত কঠিন।

কারণ ডিসেম্বরের মধ্যে বড়দের টিকাকরণের যে লক্ষ্যমাত্রা কেন্দ্র সরকার নিয়েছে তা শেষ করা এমনিতেই চ্যালেঞ্জ। তার ওপর আবার ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকাকরণ কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, ছোটদের জন্য কোভ্যাক্সিন এবং জাইডাস ক্যাডিলার ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ প্রায় শেষের পথে। তাছাড়া আগামী অগাস্ট মাস থেকে ২ বছরের শিশুদের জন্যও করোনা প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করবে ভারত বায়োটেক।
পরীক্ষা শেষ করে তৃতীয় ঢেউ আসার আগে সমস্ত শিশু ও অল্প বয়সীদের টিকাকরণ করা এই মুহূর্তে ভারতের পক্ষে স্রেফ অসম্ভব। ‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *