চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
অক্সফোর্ডের সম্ভাব্য করোনা ভাইরাসের (Coronavirus) টিকা নিয়ে উদ্বেগের মধ্যেই সুখবর শোনাল ভারত বায়োটেক। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনার টিকা কোভ্যাক্সিন (Covaxin) প্রাণীদের শরীরে দুর্দান্ত কাজ করছে বলে জানিয়েছেন তাঁরা। শুক্রবার ভ্যাকসিনটির অ্যানিমাল ট্রায়ালের ফলপ্রকাশ করে এমনটাই দাবি করেছে প্রস্তুতকারী সংস্থাটি। সংস্থার তরফে টুইট করে জানানো হয়েছে, “ভারত বায়োটেক গর্বের সঙ্গে ঘোষণা করেছে যে, কোভ্যাক্সিনের প্রাণী শরীরে পরীক্ষা সফল হয়েছে। দেখা গেছে, এই টিকার প্রভাব প্রাণীদের শরীরেও বেশ সক্রিয় এবং ইতিবাচক। এর প্রভাবে তৈরি হচ্ছে অ্যান্টিবডিও।” ভারত বায়োটেকের দাবি, অ্যান্টিজেন তৈরিতে সাফল্যের পাশাপাশি এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি।
Bharat Biotech proudly announces the animal study results of COVAXIN™ – These results demonstrate the protective efficacy in a live viral challenge model.
Read more about the results here – https://t.co/f81JUSfWpD@icmr_niv #BharatBiotech #COVAXIN #Safety #Vaccine #SARSCoV2 pic.twitter.com/fva1SOcLOr
— Bharat Biotech (@BharatBiotech) September 11, 2020
ভারতের ১২টি হাসপাতালে কোভ্যাক্সিনের কন্ট্রোলড ট্রায়াল চলছে। এই হাসপাতালগুলির মধ্যে রয়েছে, দিল্লির এইমস, পাটনার এইমস, বিশাখাপত্তনমের কিং জর্জ হাসপাতাল, রোহতকের পিজিআইএমএস, কর্নাটকের জীবন রেখা হাসপাতাল, নাগপুরের গিল্লুরকর মাল্টিস্পেশালিটি হাসপাতাল, গোরক্ষপুরের রানা হাসপাতাল, চেন্নাইয়ের এসআরএম, হায়দরাবাদের নিজাম ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স, ভুবণেশ্বরের কলিঙ্গ হাসপাতাল, কানপুরের প্রখর ও গোয়ার একটি হাসপাতাল। ভাইরোলজিস্টরা ২০টি বাঁদরকে চারটি দলে ভাগ করে টিকার ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। একটি দলকে প্ল্যাসেবো সাপোর্টে রাখা হয়, অন্য তিনটি দলকে তিনটি ভিন্ন ডোজে ০ থেকে ১৪ দিনের ব্যবধানে টিকা দেওয়া হয়। টিকার ডোজ দেওয়ার তিন সপ্তাহের মধ্যে ইমিউনোগ্লোবিউলিন অ্যান্ডিবডি তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যায় বাঁদরদের শরীরে।
ট্রায়ালের রিপোর্টে বলা হয়েছে, বাঁদরদের শরীরে ভাইরাল স্ট্রেন ঢুকিয়ে সংক্রামিত করে টিকার প্রয়োগের ফলাফল লক্ষ্য করা হয়। টিকার ডোজ দেওয়ার পরে নির্দিষ্ট দিনের ব্যবধানে তাদের নাক, মুখ, গলা ও লিভার থেকে নেওয়া নমুনা পরীক্ষা করে ভাইরাল স্ট্রেনের কোনও চিহ্ন মেলেনি। কাজেই টিকা শরীরে ঢুকে ভাইরাস প্রতিরোধী সুরক্ষা বলয় তৈরি করেছে এটা নিশ্চিত। আরও একটা ইতিবাচক দিক হল টিকার ডোজে কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বাঁদরদের শরীরে। ফলাফলের পর দেশবাসীর আশা, যাবতীয় ট্রায়াল পাস করে ভারত বায়োটেক দেশকে প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন উপহার দেবে।
সম্প্রতি অক্সফোর্ডে করোনা ভাইরাসের ভ্যাকসিন নির্মাণের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছে। ভ্যাকসিনের জন্য নিয়োজিত স্বেচ্ছাসেবকের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়ায় আপাতত ট্রায়াল’ প্রক্রিয়া বন্ধ রেখেছে অক্সফোর্ড কর্তৃপক্ষ। ভারতে ভ্যাকসিনের ট্রায়ালের দায়িত্বে থাকা সেরাম গোষ্ঠীকেও তাড়াইল রাখার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এমন খবরে ভ্যাকসিন তৈরি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু এদিন ভারত বায়োটেকের খবর আবারো নতুন করে আশার সঞ্চার করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news