চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আসানসোল পুলিশ কমিশনারের অফিসের সামনে ধর্নার জেরে গ্রেফতার হলেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) সহ বেশ কয়েকজন। শুক্রবার বিজেপির যুব মোর্চার (BJP Yuva Morcha) রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়কে গ্রেফতারের প্রতিবাদে শনিবার সকালে পুলিশ কমিশনারের অফিসের সামনে ধর্ণার জেরে গ্রেপ্তার যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-সহ বেশ কয়েকজন। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। সৌমিত্র খাঁ-সহ অন্যান্য বিজেপি নেতৃত্বকে গ্রেপ্তারও করা হয়। বিজেপির অভিযোগ, একটি সোশ্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করে তাদের যুবনেতাকে গ্রেপ্তার করেছে আসানসোল পুলিশ কমিশনারেট। সম্পূর্ণ অনৈতিক উপায় গ্রেফতারি হয়েছে। বিজেপির যুবনেতাকে ছাড়া না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে যুব মোর্চা।
প্রসঙ্গে যুব মোর্চার সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ বলেছেন, “সম্পূর্ণ অনৈতিক কায়দায় আসানসোল পুলিশ কমিশনারেট আমাদের জীবনে তাকে গ্রেফতার করে রেখেছে। যদি তাঁকে দ্রুত ছড়ানো হয়েছে তাহলে আগামী সোমবার আমরা রাজ্যজুড়ে পথ অবরোধ করব।” তিনি আরও বলেন, “রাজ্য পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তৃণমূলের নির্দেশ অনুযায়ী যুব মোর্চার কর্মীদের সারা রাজ্য জুড়ে হেনস্থা করা হচ্ছে। মাদকের কেস দিয়ে দীর্ঘ সময়ের জন্য জেলে বন্দি করে দেওয়া রাখা হচ্ছে। বাপ্পা চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যদি পুলিশ তেমন মনে ভাবনায় আমরা আসানসোল কমিশনারকে সবরকম জবাব দিতে প্রস্তুত।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news