Breaking News
Home / TRENDING / সংক্রমনের নতুন রেকর্ড ভারতে ! একদিনে করোনায় আক্রান্ত ৯৭,৫৭০

সংক্রমনের নতুন রেকর্ড ভারতে ! একদিনে করোনায় আক্রান্ত ৯৭,৫৭০

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আবারও নতুন রেকর্ড ! ভারতে প্রায় প্রতিদিনই নিত্য নতুন রেকর্ড ভাঙছে নভেল করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমন। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৭,৫৭০ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুতেও এখন অন্যান্য দেশের থেকে এগিয়ে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ১,২০১ জনের। দেশে মোট ৭৭,৪৭২ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ২৮,৭২৪ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত্যু ৮,২৩১। তৃতীয় স্থানে থাকা কর্নাটকে মৃতের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। 

দিল্লিতে মৃত্যুর সংখ্যা ৪,৬৮৭, অন্ধ্রপ্রদেশে ৪,৭৭৯, উত্তরপ্রদেশ ৪,২৮২, পশ্চিমবঙ্গ ৩,৮২৮, ও গুজরাত ৩,১৮০, মৃত্যু তালিকায় ওপরের দিকে রয়েছে। মধ্যপ্রদেশে ১,৬৯১, ও রাজস্থানে ১,২০৭ জনের মৃত্যু হয়েছে। এর পর তালিকায় রয়েছে তেলঙ্গানা,  হরিয়ানা,  জম্মু ও কাশ্মীর,  বিহার,  ওড়িশা, ঝাড়খণ্ড,  ছত্তিশগড়,  উত্তরাখণ্ড, গোয়া, ত্রিপুরার মতো রাজ্যগুলি। এখনও পর্যন্ত দেশে মোট ৩৬ লক্ষ ২৪ হাজার ১৯৬ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। অর্থাৎ দেশে মোট আক্রান্তের ৭৭.৭৭ শতাংশই সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৮১ হাজার ৫৩৩ জন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *