চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
জিনের গঠন বদলে নতুনত্ব আনছে করোনা ভাইরাস। আর তার জেরেই নতুন করে সংক্রমণের হানা দিতে পারে এই মারণ ভাইরাস। ইউরোপ (Europe) হয়ে সেই ভাইরাস হানা দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে (USA)। এমনই আশঙ্কার কথা শুনেছেন বিজ্ঞানীরা। জিনগত বদল ঘটিয়ে থেকেও বেশি ভয়ঙ্কর ও দ্রুতগতিতে সংক্রমণ হবে এবার, তেমনই ইঙ্গিত মিলেছে। প্রসঙ্গত, চলতি বছর জানুয়ারি মাসে ইউরোপ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পৌঁছেছিল করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ। তারপর লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। নানারকম উপায় করেও সংক্রমণ তথা মৃত্যুর মিছিল আটকাতে পারেনি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। চিকিৎসক মহলের এহেন কোন ভাইরাসের হানা প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করা চিন্তিত ইউরোপ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তাশীল মানুষজন।
নতুন এই রিপোর্টটি দিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজের ডিরেক্টর ও হোয়াইট হাউসের মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফৌজি। জিন বা ডিএনএ-এর যে সম্পূর্ণ বিন্যাস সেখানে একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের কোডে বদল হচ্ছে। সার্স-কভ-২ ভাইরাস এমনভাবে সেই অ্যামাইনো অ্যাসিডের কোড বদলে দিচ্ছে যাতে তার বিভাজন আর দ্রুতগতিতে হয়। আর বিভাজনের ফলে তৈরি নতুন স্ট্রেন আরও বেশি সংক্রামক হয়ে ওঠে এবং অনেক বেশি সংখ্যক মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে।
প্রসঙ্গত, আমেরিকার পর করোনা ভাইরাসের সংক্রমনের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইউরোপ ইউনিয়নের দেশগুলিতে। ইতালি, ফ্রান্স রাশিয়া, স্পেনের মৃত্যু-মিছিল দেখে শিউরে উঠেছিল সেদেশের প্রশাসন। বর্তমানে সেই মৃত্যু-মিছিল কিছুটা থমকে গেলেও, করোনা ভাইরাসের আতঙ্ক পুরোপুরি কাটেনি। তাই নতুন করে সংক্রমণ ছড়ানোর বিষয়টি প্রকাশ্যে আসতেই সর্তকতা জারি করার বিষয় ভাবনাচিন্তা শুরু করেছে ইউরোপ-আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত এক লক্ষ ২৮ হাজার মানুষ করোনা ভাইরাসের শিকার হয়েছেন। সারা পৃথিবীতে ৫ লক্ষ কুড়ি হাজারের মত মানুষ প্রাণ হারিয়েছেন এই মারণ রোগের। তাই নতুন করে এই রোগের থাবা বসানোর খবরে দুশ্চিন্তায় ইউরোপ-আমেরিকা সহ অন্য মহাদেশের চিকিৎসক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news