Breaking News
Home / TRENDING / সাবধান! বাজারে ‘টাটা লবন’র জাল, ধরা পড়ল দিল্লিতে

সাবধান! বাজারে ‘টাটা লবন’র জাল, ধরা পড়ল দিল্লিতে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

লবণের প্যাকেটে লেখা রয়েছে ‘টাটা সল্ট’। কিন্তু সেটি আসলে টাটা কোম্পানির নয়। অন্য একটি সংস্থা টাটার কোম্পানির নামে লবণের প্যাকেট তৈরি করে তা বাজারে বিক্রি করছে। নকল এই কারবারির খবর জানতে পেরে শুক্রবার দিল্লি পুলিশ অভিযান চালিয়ে প্রতারক সংস্থাটিকে হাতেনাতে ধরেছে এবং ৩০০০ কেজি লবণ উদ্ধার করেছে। 

পুলিশ সূত্রে খবর, ওই প্রতারক সংস্থাটি উত্তর দিল্লির প্রহ্লাদপুরে ভাঙর এলাকায় নাম বদল করে লবণের অবৈধ কারবার করত। সংস্থার মালিক সুরজমল সিংহলকে গ্রেফতার করা হয়েছে। কপিরাইট আইন অনুসারে তার নামে মামলা দায়ের করা হয়েছে। তদন্তে নকল করার ঘটনা স্বীকার করেছেন তিনি। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *