Breaking News
Home / TRENDING / দিল্লির দূষণ বাড়ছে : আইনী পদক্ষেপ নিতে কমিটি গড়ছে কেন্দ্র

দিল্লির দূষণ বাড়ছে : আইনী পদক্ষেপ নিতে কমিটি গড়ছে কেন্দ্র

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাজধানী দিল্লির বায়ুদূষণ ক্রমেই বিপদজনক হয়ে উঠছে। দূষণ নিয়ন্ত্রণে সব রকম আইনি পদক্ষেপ নেওয়ার জন্য একটি কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছিলেন শীর্ষ আদালত। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) সেই মামলার শুনানির আগেই অর্ডিন্যান্স সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। দিল্লির বায়ুদূষণ ক্রমশই বিপদজনক পর্যায়ে পৌঁছেছে। বাতাসের গুণগতমান এয়ার কোয়ালিটি ইনডেক্স-এর গ্রাফ নিম্নমুখী। ক্রমশই ধোঁয়াশায় বিপর্যস্ত হচ্ছেন দিল্লিবাসী। প্রসঙ্গত রাজধানীর বায়ু দূষণের প্রধান এবং অন্যতম কারণ হিসেবে প্রতিবেশী রাজ্য পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের খড় পোড়ার ধোঁয়াকেই দায়ী করেছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। ভিন রাজ্যের খড় পোড়ানোর পরিস্থিতি খতিয়ে দেখতে প্রাক্তন বিচারপতি এমবি লোকুরের নেতৃত্বে একটি সদস্য কমিটি তৈরি করে সুপ্রিম কোর্ট। তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে দিল্লি (Delhi) এবং তার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণের জন্য পাকাপাকি কমিটি তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত সোমবারে কেন্দ্রের তরফ থেকে সুপ্রিম কোর্টে এই প্রস্তাব পেশ করা হয়।

সরকারের তরফের সলিসিটর জেনারেল তুষার মেটা বলেছেন কেন্দ্রের প্রস্তাব খতিয়ে দেখে সম্মতি দেয় শীর্ষ আদালত। ১৮ জন সদস্যের স্থায়ী কমিটির অর্ডিন্যান্স পাশ হয় বুধবার। সূত্রের খবর দিল্লি ,পাঞ্জাব ,হরিয়ানা উত্তরপ্রদেশ, রাজস্থানের প্রতিনিধিদের নিয়ে এই এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন তৈরি করা হয়েছে। রাজধানীর দূষণ নিয়ন্ত্রণের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে এই কমিটি। কোনো শিল্প সংস্থা দূষণ ছড়াচ্ছে এমন যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারবে এই কমিটি। অপরাধ প্রমাণিত হলে পাঁচ বছরের হাজতবাস পর্যন্ত হতে পারে। সেই সঙ্গে জরিমানাও দিতে হতে পারে এক কোটি টাকা।

প্রতিবেশী রাজ্যের চাষীদের খড়কুটো পোড়ানোর কারণেই বিষাক্ত ধোঁয়াতে ভরে গিয়েছে দিল্লির আকাশ ঠিক এমনটাই দাবি করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন দুই পরিবেশবিদ। আর সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট রায় দেয় ওই তিন রাজ্যে কিভাবে আইন ভঙ্গ করে খড়কুটো পোড়ানো হচ্ছে সে বিষয়ে খতিয়ে তদন্ত করার জন্য কমিটি তৈরি করা হবে।
দিল্লি,গ্রেটার নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ এই সমস্ত অঞ্চল গুলির আকাশই ভরে উঠেছে বিষাক্ত খড় পোড়ার ধোঁয়ায়। সেই সঙ্গে যানবাহনের ধোঁয়া, শিল্প-কারখানা গুলি থেকে নির্গত বিষাক্ত গ্যাস মিলে আকাশে তৈরি করেছে ঘন ধোঁয়াশা।
২০১৫সালে উত্তরপ্রদেশ, হরিয়ানা,পাঞ্জাবে খড়কুটো পোড়ানো নিষিদ্ধ করেছিল ন্যাশেনাল গ্রীন ট্রাইবুনাল। তবে নিষেধাজ্ঞা সত্বেও কোনোভাবেই খড়কুটো পোড়ানো বন্ধ করা যায়নি। আর সেই কারণেই দিল্লির বাতাসে ভয়ঙ্কর ধোঁয়াশা জমেছে যাকে নিয়ন্ত্রণ না করতে পারলে ভবিষ্যতে ভয়ঙ্কর বিপর্যয়ের মুখোমুখি হতে হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *