চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ফেব্রুয়ারিতেই দুর্বল হতে পারে করোনা, সংক্রমনের মাত্রাও আসবে নিয়ন্ত্রণে, কিছুটা স্বস্তির নিঃশ্বাস বিশেষজ্ঞদের।
বিগত বেশ কিছুদিন ধরেই ভারতে কোভিডের গ্রাফ নিম্নমুখী। ক্রমাগত পরিস্থিতি চিকিৎসকদের নিয়ন্ত্রণেও মধ্যে আসছে। এবার ঠিক সেই কারণেই দেশ থেকে কবে পুরোপুরিভাবে করোনা বিদায় নেবে তা জানিয়ে দিল কেন্দ্র সরকারের দ্বারা নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি। তারা দাবি করেছেন এই মুহূর্তে ভারত করোনার সর্বোচ্চ সংক্রমণ অতিক্রম করেছে। আর এর ফলে অতি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তবে এই মুহূর্তে গোটা দেশবাসী উৎসবের আমেজে মজেছেন। সেই কারণেই উৎসবের মরসুমে দেশবাসীকে সতর্ক থাকতে বলছেন এই বিশেষজ্ঞ কমিটি। তারা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন পুজোর মরশুম ও শীতে কোন নিয়ম বিধি না মানলে প্রতিমাসে প্রায় ২৬ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হতে পারেন।
প্রসঙ্গত দেশে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের গতিপ্রকৃতি এবং তার প্রতিকারের উপায় খুঁজে বের করবার জন্যই কেন্দ্রীয় সরকার এই বিশেষজ্ঞ কমিটি গঠন করেন। সম্প্রতি এক গাণিতিক মডেল এর ওপর ভিত্তি করে করোনা সংক্রমণ প্রতিরোধের আশা দেখাচ্ছেন এই বিশেষজ্ঞ কমিটি।
এই মুহূর্তে দেশে করোনা সংক্রমনের হার সুস্থতার হারের থেকে বেশ কম। এই মুহূর্তে ভারতে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮৮.৩%। ২২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এছাড়াও মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, পাঞ্জাব, অরুণাচল প্রদেশ, চন্ডিগড়ে নতুন করে সংক্রমিত হয়েছে ২০ হাজারেরও কম মানুষ।
অন্যদিকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, অসম, ছত্রিশগড়, রাজস্থান ও উড়িষ্যায় নতুন করে সংক্রমনের সংখ্যা ২০ হাজার ছাড়ালেও, সংক্রমণের সংখ্যা ৫0 হাজার অতিক্রম করেনি। নতুন করে ৬১ হাজারের বেশি মানুষ যেদিন সংক্রমিত হন ঠিক সেই দিন দেশে মোট ৭২৬১৪ জন করুনা কে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন করে সুস্থতার হার ৭৯ শতাংশ হয়েছে মহারাষ্ট্র,কেরল, কর্ণাটক উড়িষ্যা, পশ্চিমবঙ্গ প্রভৃতি জায়গায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সংক্রমিত সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ১ কোটি ৫ লক্ষ্য। তবে সঠিক নিয়মের যদি জমায়েত এড়িয়ে চলা যায় তবেই এটা সম্ভব হবে। তারা এটাও জানিয়েছেন দেশজুড়ে উৎসবের মরসুমে মানুষ যদি সমস্ত নিয়ম ভাঙতে শুরু করে তাহলে তার পরিণতি কিরূপ হবে তা সত্যিই তাদের জানা নেই। কমিটিতে সতর্কবাণী মাথায় রেখে উৎসবের মরসুমে যদি সমস্ত নিয়ম ভাঙা হয় তাহলে প্রতি মাসে করোনা আক্রান্তের সংখ্যা ২৬ লক্ষ বাড়বে। অর্থাৎ কমিটির সব সতর্কবাণী মানলে তবেই ২০২১এর ফেব্রুয়ারিতে দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news