Breaking News
Home / TRENDING / ভারতে কোভিড ভ্যাকসিনের পর্যাপ্ত ডোজ তৈরি নিয়ে সংশয়ে বিল গেটস

ভারতে কোভিড ভ্যাকসিনের পর্যাপ্ত ডোজ তৈরি নিয়ে সংশয়ে বিল গেটস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“ভারত কোভিড-১৯ (Covid 19) গবেষণার যে স্তরে রয়েছে, তাতে বিপুল পরিমাণ ভ্যাকসিনের ডোজ তৈরি করা সম্ভব নাও হতে পারে ভারতের পক্ষে”- এমনটাই বললেন বিল গেটস (Bill Gates)। মাইক্রোসফট-এর কর্তার মুখে বেশ কিছুদিন আগেই ভিন্ন সুর শোনা যাচ্ছিল। বিশ্বাসের ওপর ভর করেই বলেছিলেন গোটা বিশ্বের জন্য ভারতই একমাত্র ভ্যাকসিন তৈরি করতে পারে। তবে সোমবার গ্র্যান্ড চ্যালেঞ্জ বার্ষিক কনফারেন্সে বিল গেটসের গলায় শোনা গেল ভিন্ন সুর। তিনি বলেন ” এই মহামারী কে প্রতিরোধ করতে গোটা বিশ্বই এখন চ্যালেঞ্জের মুখে। সব বিজ্ঞানীরাই মাথা ঘামাচ্ছেন ভ্যাকসিন আবিষ্কারের জন্য। ভ্যাকসিন আবিষ্কারের গবেষণায় যে ক’টি দেশের নাম বেশ উল্লেখযোগ্য তার মধ্যে ভারত একটি। তবে বিপুল পরিমাণ ভ্যাকসিনের ব্রিজ তৈরি করতে ভারত কতটা সক্ষম হবে সে বিষয়ে বলা খুবই মুশকিল”। অন্যদিকে গত মাসেই প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করার সময় তিনি জানান এ সংকটকালীন পরিস্থিতিতে ভারতের ভূমিকা প্রশংসনীয়। এত বড় দেশ এত বিপুল পরিমাণ জনসংখ্যার মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানোর কোনো সহজ ব্যাপার নয়। আর সেই কাজেই দক্ষতার সাথে করার চেষ্টা করছে ভারত। যদিও এর আগে মাইক্রোসফ্ট কর্তার মুখে ভারতে ফার্মাসিউটিক্যাল ও বায়োটেকনোলজি কোম্পানী গুলির প্রশংসা শোনা গিয়েছিল।

প্রসঙ্গত, ভ্যাকসিন তৈরি করতে বিভিন্ন সংস্থাকে আর্থিক সাহায্য করছেন বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন । জানা গিয়েছে গবেষণার কাজে এর যাবতীয় আর্থিক অনুদান দিচ্ছেন তিনি। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন এন্ড ইমিউনাইজেশন এর সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাক্সিনের ডোজ পৌঁছে দেওয়ার জন্য আগাম পরিকল্পনাও করেছেন তিনি।
বিল গেটস জানিয়েছেন এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করছে তাদের ফাউন্ডেশন। তাদের লক্ষ্য হল বছরে ১00 কোটি থেকে ২00 কোটি যদি ভ্যাকসিন উৎপন্ন করা হয় তাহলে তা করোনা আক্রান্ত দেশগুলিতে অতি দ্রুত পৌঁছে দেওয়া হবে। আর্থিক ভাবে পিছিয়ে পরা দেশগুলির ক্ষেত্রেও এই নিয়মের ব্যতিক্রম হবে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *