Breaking News
Home / TRENDING / উত্তর কলকাতার বস্তিতে করোনা ভাইরাসের থাবা

উত্তর কলকাতার বস্তিতে করোনা ভাইরাসের থাবা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

উত্তর কলকাতার একটি বস্তিতেই ৪৮ ঘণ্টার ব্যবধানে করোনা ভাইরাসে (Coronavirus) পজিটিভ রোগীর সংখ্যা দুই থেকে বেড়ে ছয়জন হল। সূত্রের খবর, বেলগাছিয়ার ওই বস্তি থেকে আর জি কর হাসপাতালে ভর্তি তিনজন রবিবার মারাও গিয়েছেন। কিন্তু তাঁরা ঠিক কি অসুখে মারা গিয়েছেন তা সোমবার রাত পর্যন্ত সরকারিভাবে জানা হয়নি। মৃত তিনজনেরই লালারস করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সোমবার রাত পৌনে এগারোটা নাগাদ বেলেঘাটা আইডিতে ভর্তি পজিটিভ রোগীদের একজনের মৃত্যু হয়। ৬১ বছর বয়স্ক ওই ব্যক্তি রবিবার ভর্তি হয়েছিলেন। তাঁর বাড়ি বসতির জে কে ঘোষ রোডে। রাজ্যে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর বেলেঘাটা আইডিতে ভরতি এই প্রথম কোনও রোগীর মৃত্যু হল। গত পাঁচদিনে শুধুমাত্র ওই এলাকায় পাঁচজনের মৃত্যু হওয়ায় বেলগাছিয়ার বস্তিতে আতঙ্ক ছড়িয়েছে। এদের দু’জনের অবশ্য অন্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *