চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ভারতে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের সংখ্যা নয় লক্ষ ছাড়িয়ে গেল। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এমনটাই জানানো হয়েছে। শুধু মাত্র, গত ২৪ ঘণ্টায় ২৮,৪৯৮ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন নয় লক্ষ ছ’হাজার ৭৫২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের জেরে মৃত্যু হয়েছে ৫৬৩ জনের। এই পরিসংখ্যানের পর দেশে মোট ২৩,৭২৭ জনের প্রাণ নিয়েছে কোভিড সংক্রমণ। করোনায় মৃত্যুর তালিকা শীর্ষে রয়েছে মারাঠা মুলুক। মহারাষ্ট্রে মারা গিয়েছেন ১০,৪৮২ জন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ হারিয়েছেন ৩,৪১১ জনের। গুজরাতে ২০৫৫ জন প্রাণ হারিয়েছেন করোনায়। তামিলনাড়ুতে মৃত্যু সংখ্যা দু’হাজার ছাড়িয়েছে।
পশ্চিমবঙ্গে কোভিডে আক্রান্তদের গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪৩৫ জন। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩১ হাজার ৪৪৮। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ২৪ জনের। রাজ্যে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৯৫৬। রাজ্যভিত্তিক মৃত্যুর তালিকায় উত্তরপ্রদেশ ৯৫৫ জন, কর্নাটক ৭৫৭ জন, মধ্যপ্রদেশ ৬৬৩ জন, রাজস্থান ৫২৫ জন, তেলঙ্গানা ৩৬৫ জন, অন্ধ্রপ্রদেশ ৩৬৫ জন, হরিয়ানা ৩০৮ জন, পঞ্জাব ২০৪ জন, জম্মু ও কাশ্মীর ১৮৭ জন, বিহার ১৬০ জন মারা গিয়েছেন।
মৃত্যুর মতই সংক্রমনের তালিকাতেও শীর্ষে মহারাষ্ট্র। গুজরাটে গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ছ’হাজার সংক্রমণের জেরে মোট আক্রান্ত দু’লক্ষ ৬০ হাজার ৯২৪ জন। কর্নাটক ৪১,৫৮১, উত্তরপ্রদেশ ৩৮,১৩০, তেলঙ্গানা ৩৬,২২১, পশ্চিমবঙ্গ ৩১,৪৪৮ ও অন্ধ্রপ্রদেশে ৩১,১০৩ জন আক্রান্ত। রাজস্থানে ২৪,৯৩৬, হরিয়ানা ২১,৮৯৪, মধ্যপ্রদেশ ১৮,২০৭, বিহার ১৭,৯৫৯, অসম ১৬,৮০৬, ওড়িশা ১৩,৭৩৭, জম্মু ও কাশ্মীর ১০,৮২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news