Breaking News
Home / TRENDING / কেন্দ্রীয় পরিসংখ্যানে পশ্চিমবঙ্গে কোভিড আক্রান্ত ৭২৫, রাজ্য আটকে ৫২২

কেন্দ্রীয় পরিসংখ্যানে পশ্চিমবঙ্গে কোভিড আক্রান্ত ৭২৫, রাজ্য আটকে ৫২২

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

এ যেন গোদের ওপর বিষফোঁড়া ! হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনার মধ্যেই করোনা আক্রান্তদের সংখ্যা নিয়ে আবারও সংঘাত কেন্দ্র-রাজ্যের। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের (Health Ministry) দেওয়া তথ্যে আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেল। সেই রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ জন। এদিন সকালে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে সকাল ৮টা পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৭২৫। গতকাল ২৮ এপ্রিল পর্যন্ত সংখ্যাটা ছিল ৬৯৭। মৃত্যু হয়েছে ২২ জনের। সংক্রমণকে পরাস্ত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১১৯ জন। ‌

কিন্তু, মঙ্গলবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছিলেন, রাজ্যে করোনা ভাইরাসে (Coronavirus) অ্যাকটিভ রয়েছে ৫২২ জনের শরীরে। কেন্দ্র-রাজ্য তথ্যে সংখ্যায় তারতম্য দেখা দিয়েছে বিস্তর। বর্তমানে সেই ফারাক পৌঁছে গিয়েছে ২০৩-এ। রাজ্য সরকার কোনওভাবেই কেন্দ্রীয় সরকারের তথ্যকে পাত্তা দিতে নারাজ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *