Breaking News
Home / TRENDING / করোনা হলে জড়িয়ে ধরবেন মুখ্যমন্ত্রীকে, আপত্তিকর মন্তব্যের পরেই ধুম জ্বর অনুপমের

করোনা হলে জড়িয়ে ধরবেন মুখ্যমন্ত্রীকে, আপত্তিকর মন্তব্যের পরেই ধুম জ্বর অনুপমের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

অনুপম হাজরার জ্বর। ‘করোনা হলে মমতা কে জড়িয়ে ধরব’ বলার চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগেই জ্বরের কবলে বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক অনুপম হাজরা। আজ, বুধবার, গায়ে ১০৩ জ্বর নিয়ে ডাক্তারের দরজায় তৃণমূলের প্রাক্তন সাংসদ, বর্তমানে বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা (Anupam Hazra)।

আজ চ্যানেল হিন্দুস্তান কে নিজেই জানান তাঁর জ্বরের কথা।

মুখ্যমন্ত্রী কে নিয়ে তাঁর আপত্তিকর মন্তব্যের পরে প্রত্যাশিত ভাবেই সমালোচনার ঝড় উঠেছে সব মহলে। তাঁর নানে এফআইআর-ও হয়েছে। এমনকি তাঁর নিজের দল, বিজেপিও (BJP) বিষয়টিকে ভাল চোখে দেখেনি। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় (Mukul Roy) স্পষ্ট বলেছেন, যে কোনও দায়িত্ববান ব্যক্তিরই উচিত কথা বলার সময় সতর্ক থাকা।
আর এক বিজেপি নেতা, সঙ্ঘের মুখপত্র স্বস্তিকার সম্পাদক রন্তিদেব সেনগুপ্তও কড়া সমালোচনা করেছেন। বলেছেন, এই ধরনের মন্তব্য সঙ্ঘ অনুমোদন করে না।

অনুপম তাঁর বিতর্কিত বক্তব্যে আরও যা বলেছেন তার মধ্যে সারবত্তা থাকলেও তা চাপা পড়ে গেছে শুরুতেই বিতর্কিত মন্তব্য টি করায়। অনুপম বলেছেন, করোনাকালে মমতা রাজ্যের মানুষকে কাঁদিয়েছেন। তাঁর অভিযোগ, কেরোসিন দিয়ে করোনার মৃতদেহ পোড়ানো হয়েছে। পিতাকে মৃত পুত্রের দেহ দেখতে দেওয়া হয়নি। এই সব অভিযোগ আলোচনাতেই আসেনি তাঁর বিতর্কিত মন্তব্যের ফলে। তিনি বলেছেন একুশের লড়াই বিজেপির কাছে হারজিতের লড়াই হলেও মমতার কাছে এটা অস্তিত্ব বাঁচানোর লড়াই। সে কথাও ঢাকা পড়ে গেছে তাঁর নিজের কথাতেই।

এ হেন অনুপম এখন নিজেই জ্বরের কবলে। চিকিৎসক যদি বোঝেন তাহলে তাঁর করোনা পরীক্ষাও হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *