চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
পাঁচ মাসের মাথায় পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে (Coronavirus) মোট আক্রান্তের সংখ্যা এক লক্ষের গন্ডি ছাড়িয়ে গেল। স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৩১ জন। যার প্রেক্ষিতে ৯৮,৪৫৯ থেকে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক লক্ষ ১ হাজার তিনশো নব্বই জন। গত ২৪ ঘণ্টায় কোভিড পজেটিভ রোগীর মৃত্যু হয়েছে ৪৯ জনের। একদিনে মোট আক্রান্তের সংখ্যার থেকে এদিনও ২৩ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা বেশি। আক্রান্ত যেখানে ২৯৩১ জন সেখানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০৬৭ জন। সুস্থতার হার হল ৭২.৩৯ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) বুলেটিন অনুসারে ১২ অগস্ট বুধবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩,২৯,৬৩৮। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৬,০৯১ জনের। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৬,৩৯,৫৯৯ জন। ভারতে এখন অ্যাকটিভ কেস ৬,৪৩,৯৪৮। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০,৯৬৩ জন। মৃত্যু হয়েছে ৮৩৪ জনের। সুস্থ হয়েছেন ৫৬,১১০ জন। ভারতে এখন সুস্থতার হার ৭০.৩৮ শতাংশ। আর মৃত্যুহার ১.৯৯ শতাংশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news