Breaking News
Home / TRENDING / শেখ হাসিনাকে ফোনে মোদীর ঈদ শুভেচ্ছা

শেখ হাসিনাকে ফোনে মোদীর ঈদ শুভেচ্ছা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো, ঢাকা :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) টেলিফোনে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সরকারি বার্তা সংস্থা বাসসকে বলেন, “ভারতের প্রধানমন্ত্রী আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে তাঁকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।”

প্রেস সচিব বলেন, “প্রায় পাঁচ মিনিটের ফোন আলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নরেন্দ্র মোদী এবং ভারতের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতিও কামনা করছেন।
প্রেস সচিব বলেন, “নরেন্দ্র মোদীও বাংলাদেশর জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং উন্নয়ন কামনা করেন ।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *