Breaking News
Home / TRENDING / ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছাল ৪০ হাজারে

ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছাল ৪০ হাজারে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

উদ্বেগ বাড়িয়ে ভারতের করোনা ভাইরাসে সংখ্যা ছুঁলো ৪০ হাজার। গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড ১৯-এ (Covid 19) আক্রান্তের সংখ্যা বাড়ল ২৬৪৪। রবিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯,৯৮০। তার মধ্যে মৃত্যু হয়েছে ১,৩০১ জনের। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ৮৩ জন মারা গিয়েছেন। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৮২ জন। এই মুহূর্তে দেশে করোনা সংক্রমণ থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ১০,৬৩৩। বর্তমানে ভারতে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৮,০৪৬।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৭,৭৭৬। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১২২৩ জনের। সুস্থ হয়ে উঠেছিল ১০,০১৮ জন। দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ২৬,৫৩৫। কিন্তু, রবিবার সকালে সেই সংখ্যা বেড়ে গেল দেড় হাজার। যা নিয়ে উদ্বেগে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *