চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
১৩ ঘণ্টা ধরে বাড়িতে পড়ে রয়েছে করোনা আক্রান্তের মৃতদেহ। অথচ হেলদোল নেই প্রশাসনের। শেষমেষ ঘটনা গুরুত্ব বিবেচনা করে বিষয়টিতে হস্তক্ষেপ করেছে কলকাতা পুলিশ। ঘটনায় প্রকাশ সোমবার বেহালার সাহাপুর মেইন রোডে এই ঘটনা ঘটেছে। প্রশাসনের এমন অমানবিকতায় ভেঙে পড়েছেন মৃতের আত্মীয় স্বজনরা। শোক করবেন, নাকি কোন ভাইরাসের সংক্রমণ প্রসঙ্গে সচেতন থাকবেন ? প্রিয়জনের দেহ নিয়ে দিশেহারা তাঁর আপনজনেরা। বেহালা সাহাপুর মেইন রোডের বাসিন্দা প্রয়াত ওই ব্যক্তি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়। গতকাল রাতের বেলায় ওই ব্যক্তির মৃত্যু হয়। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) কেমন আচরণ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।
এখনো তাঁর দেহ বাড়িতে পড়ে রয়েছে। বাড়ির মধ্যে প্রায় ছয় জন লোক রয়েছেন, তারাও করোনায় আক্রান্ত। প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয়দের। দেহ নিয়ে যাওয়ার জন্য কেউ আসছে না বলেও অভিযোগ পড়েছেন তারা। ১১৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অশোকা মন্ডলকে ফোন করলে তাঁর থেকে কোনওরকম সদুত্তর পাওয়া যাচ্ছে না ক্ষোভের সুরে জানিয়েছেন শাহপুর মেইন রোডের বাসিন্দারা। স্থানীয় পৌর প্রতিনিধি এহেন আচরণে এলাকাবাসীর মনে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। এলাকায় করোনা ভাইরাসের (Coronavirus) আতঙ্কে রয়েছেন স্থানীয় মানুষজন।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে শেষমেষ ঘটনাস্থলে আসে নিউ আলিপুর থানার পুলিশ। তাদের উদ্যোগে, করোনা ভাইরাসে আক্রান্তের মৃতদেহ নিয়ে যাওয়ার বন্দোবস্ত করার পাশাপাশি, তার আত্মীয় পরিজনদের আইসোলেশনে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news