চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
দ্বিতীয় ধাপে আরও ৪৭টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করল মোদী সরকার। এই অ্যাপগুলো আগের ৫৯টি নিষিদ্ধ অ্যাপের লাইট ও ক্লোন ভার্সন ছিল বলে জানিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রক। জাতীয় নিরাপত্তা ও গোপনীয়তার কারণে আরও ২৫০টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করার কথা ভাবছে কেন্দ্র। এর মধ্যে কিছু অ্যাপ আলিবাবার সঙ্গে সম্পর্কযুক্ত।
আজ যে ৪৭টি চিনা অ্যাপকে নিষিদ্ধের কথা বলেছে কেন্দ্র, তার মধ্যে জনপ্রিয় গেমিং অ্যাপ পাবজি (PUBG)। পরপর দু’বার যেভাবে চিনা অ্যাপগুলিকে নিষিদ্ধ করেছে ভারত, তা ভালো চোখে দেখছে না বেজিং। এ প্রসঙ্গে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়াং বলেন, “এটি খুবই উদ্বেগের বিষয়। আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি।”
প্রসঙ্গত, এর আগে জনপ্রিয় মোবাইল অ্যাপ টিকটক সহ ৫৯টি অ্যাপ ভারতে নিষিদ্ধ করে মোদী সরকার। গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর সংঘর্ষের পর মোদী সরকার এই সিদ্ধান্ত নেয়। আজ দ্বিতীয় ধাপে টিকটক লাইন, ইউসি ব্রাউজার লাইট, ভিগো লাইট নিষিদ্ধ করা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news