Breaking News
Home / TRENDING / করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশের সংসদ বিষয়ক সচিব নরেন দাস প্রয়াত

করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশের সংসদ বিষয়ক সচিব নরেন দাস প্রয়াত

চ্যানেল হিন্দুস্তান ঢাকা ব্যুরো :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের (Bangladesh Govt.) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস (৫৬) প্রয়াত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। শোকাবার্তায় আইনমন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকাবার্তায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নরেন দাস ছিলেন একজন অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ ও দায়িত্বশীল কর্মকর্তা। করোনা পরিস্থিতির মধ্যে তিনি নিজের জীবন বাজি রেখে সরকারি দায়িত্ব পালন করে গেছেন। তিনি সরকারি দায়িত্ব পালনে বিন্দু পরিমাণ পিছুপা হননি। দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর সাধারণ ছুটির মধ্যে ‘ আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ‘ প্রণয়ন সহ বেশ কয়েকটি অধ্যাদেশ ও বিধি-বিধান প্রণয়নে তাঁর অবদান ভুলবার নয়।

লেজিসলেটিভ সচিব নরেন দাসের মৃত্যুতে শোক জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। জ্বর ও শ্বাস কষ্ট দেখা দেওয়ায় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস স্ত্রীসহ ৫ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন । এরপর গত ৭ জুলাই সেখানে তাঁদের করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তাঁরা। তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো।

লেজিসলেটিভ সচিব নরেন দাস নবম বিসিএসের মাধ্যমে জুডিসিয়াল ক্যাডারে যোগদান করেন। এরপর তিনি জুডিসিয়াল ক্যাডার ছেড়ে আইন মন্ত্রণালয়ের অধীন ড্রাফটিং উইং এ যোগদান করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ড্রাফটিং উইংকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে উন্নীত করে। তিনি ২০১৯ সালের নভেম্বর মাসে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের দায়িত্ব গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *