Breaking News
Home / TRENDING / লকডাউনে জন পরিষেবায় নিয়োজিত পুলিশ কর্মীদের কুর্নিশ অগ্নিমিত্রা পলের

লকডাউনে জন পরিষেবায় নিয়োজিত পুলিশ কর্মীদের কুর্নিশ অগ্নিমিত্রা পলের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বিশ্ব জুড়ে মরণ করোনার থাবা। বাদ যায়নি ভারত। করোনা ভাইরাসের জন্য দেশ জুড়ে লকডাউন। কিন্তু লকডাউন নেই সেই মানুষগুলোর মধ্যে যারা দিনরাত জন পরিষেবায় ব্যস্ত। পুলিশ প্রশাসন এই মারণ ভাইরাসের মধ্যে পরিষেবা দিয়েই চলেছেন।করোনা ভাইরাসের মধ্যে কাজ করার জন্য কলকাতা পুলিশকে (Kolkata Police) বিশেষভাবে সন্মান জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। বৃহস্পতিবার দুপুরে তিনি কলকাতার গড়িয়াহাট মোড়ে কর্তব্যরত পুলিশকর্মীদের বিশেষ সন্মান জানান। প্রথমেই কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের কর্তব্যরত পুলিশকর্মীদের হাতে মাস্ক, স্যানিটাইজার, মিষ্টি তুলে দেন তিনি। ফুল ছিটিয়ে পুলিশ কর্মীদের সন্মান জানান। তারপর তাদের হাতে জল তুলে দেন বিখ্যাত ফ্যাশান ডিজাইনার তথা বিজেপি (BJP) নেত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)।

তিনি বলেন, “করোনার যুদ্ধে বুক চিতিয়ে লড়াই করছে কলকাতা পুলিশ। আমরা সবাই জীবন বাঁচাতে ঘরে বসে আছি। সেইসময় কলকাতা পুলিশ প্রতিদিন রাস্তায় রয়েছে। আইনশৃঙ্খলা সামলে রাস্তায় কলকাতাবাসীকে নিরাপত্তা দিচ্ছেন।কলকাতা পুলিশ কর্মীদের জীবনের দাম রয়েছে। তাদের পরিবার পরিজন রয়েছে। তারপরেও পুলিশকর্মীরা আমাদের নিরাপত্তা দিচ্ছেন।” পুলিশ কর্মীদের মনোবল বাড়ানোর জন্য তাদের সঙ্গে সময় কাটালেন বলেই জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *