Breaking News
Home / TRENDING / এ দেশের ৭ লাখের বেশি মানুষ বাড়িতে বিদ্যুৎ নিতে অনিচ্ছুক, কেন? জানুন ক্লিক করে

এ দেশের ৭ লাখের বেশি মানুষ বাড়িতে বিদ্যুৎ নিতে অনিচ্ছুক, কেন? জানুন ক্লিক করে

নিজস্ব প্রতিনিধি:

দেশের ৭.২৮ লক্ষ বাড়ি বিদ্যুৎ সংযোগ নিতে ‘অনিচ্ছুক’। শুনতে অবাক লাগছে ? মনে হচ্ছে এ আবার কেমন ব্যাপার যে স্বেচ্ছায় মানুষ অন্ধকারে থাকতে চায় ? ঘটনাটা কিন্তু তা নয়। এই সব বাড়ির লোকেরা অন্ধকারে থাকেন না মোটেই। রীতিমত বিদুতের আলোতেই দিন গুজরান করেন এঁরা। বাড়িতে বিদ্যুৎ সংযোগ থাকার অন্যান্য সুবিধাগুলিও নেন ভরপুর। তবে তফাৎ এই যে এই আলোর জন্য বিল ভরতে হয় না। সোজা কথায় চুরি করে বিদ্যুৎ সংযোগ নিয়ে বসে আছেন এঁরা। সেই জন্যই ইলেকট্রিক অফিসের দেওয়া সংযোগে অনীহা। এরকম বাড়ি সবথেকে বেশি আছে উত্তর প্রদেশে। উত্তর প্রদেশে বিদ্যুৎ চুরির জন্য কুখ্যাত কানপুর। এরপর রয়েছে ঝাড়খণ্ড এবং আসাম। ছত্তিশগড়ে আবার ১৮,৭৩৪ বাড়ি আছে যাঁরা বিদ্যুৎ সংযোগ নেননি।

এই বাড়িগুলি সবই মাওবাদীদের। লোকসভায় কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিংহ বলেন কেন্দ্রীয় সরকারের সৌভাগ্য প্রকল্পে দেশের সমস্ত রাজ্যের প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই ঘরগুলিকে কিছুতেই সরকারিভাবে বিদ্যুৎ নিতে রাজি করানো যায়নি। যেই সময়ে এই প্রকল্প চালু হয় সেই সময় ১৯.১ লক্ষ বাড়িতে বিদ্যুৎ ছিল না।এখন সংখ্যাটা ৭.২৮ লাখে এসে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে উত্তর প্রদেশ সরকারকে বলা হয়েছে প্রয়োজনে কেন্দ্র রাজ্য মিলিতভাবে এই বিষয়ে কাজ করবে।২০১৭ সালে সৌভাগ্য প্রকল্প চালু হওয়ার পর ২.৬৩ কোটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রের খবর। ১৬,৩২০ কোটির এই প্রকল্পে ১২,৩২০ কোটি ধার্য করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। গরীব পরিবারগুলিকে বিনামূল্যে সংযোগ দেওয়া হয় এই প্রকল্পে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *