Breaking News
Home / TRENDING / করোনা বিধ্বস্ত মহারাষ্ট্রে ত্রাতার ভূমিকায় আরএসএস কর্মীরা

করোনা বিধ্বস্ত মহারাষ্ট্রে ত্রাতার ভূমিকায় আরএসএস কর্মীরা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

করোনা বিধ্বল্ত মুম্বাইয়ে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল আরএসএস। মুম্বাইয়ে আরএসএস-এর ৩০টি কমিউনিটি কিচেন চলছে এখন। এর থেকে প্রায় এক লাখ প্যাকেট করা হচ্ছে আর্ত আর অসহায় মানুষদের জন্য। এছাড়াও বিভিন্ন জেলাতে প্রতিদিন ২৮ হাজার নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে যাচ্ছে বাড়ি বাড়ি। শুধু তাই নয় পুলিশের সাহায্যেও এগিয়ে এসেছে আরএসএস। এই দলের জনকল্যানসমিতি প্রতিদিন এক হাজার মাস্ক স্যানিটাইজার চা খাবার পৌঁছে দিচ্ছেন প মহারাষ্ট্রের পুলিশ স্টেশনগুলিতে। আরএসএস এর করোনা মুম্বাই অ্যাকশন টিম করছে আরও কাজ। মানুষের সাধারণ সুবিধা অসুবিধায় পাশে থাকছেন তাঁরা। হাসপাতাল, পুলিশ, চিকিৎসক সবার সঙ্গে সহযোগিতা করা ছাড়াও মানুষকে সচেতন করার কাজেও প্রয়াসী তাঁরা। হাসপাতালের কর্মী থেকে চিকিৎসক সবার খেয়ালও তাঁরাই রাখছেন। শুধু তাই নয় তৃতীয় লিঙ্গের মানুষ যাঁরা ভিক্ষা করে বা অন্যান্য উপায়ে এতদিন জীবিকা অর্জন করতেন সংকটের সময় তাঁদের পাশে এসে দাঁড়িয়েছে আরএসএস-র কর্মীরা। আরএসএস-এল সঙ্গে হাত মিলিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরাও। আরএসএস এর আর একটি সাহায্যপ্রাপ্ত শাখা সেবা সহযোগ ৫০০ গ্লাভস, ১৫০০ প্রয়োজনীয় জিনিস খাবার জল ওষুধ এসব দিয়ে সাহায্য করছেন মানুষকে। সাহায্যের তালিকা থেকে বাদ নেই মুম্বাইয়ের বয়স্ক মানুষরাও। তাঁদের বিশেষ নজর দিয়ে দেখাশোনা করছেন তাঁরা। করোনার সময়ে সারা দেশে প্রবল রক্ত সংকটের মধ্যে ইতিমধ্যেই ২০৫ বোতল রক্তও দিয়েছেন আরএসএস সদস্যরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *