Breaking News
Home / TRENDING / ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ পেরিয়ে গেল

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ পেরিয়ে গেল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

দেশে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে গেল। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে প্রকাশিত বুলেটিন বলা হয়েছে, ২৭ মে, ভারতে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ১,৫১,৭৬৭। বুলেটিনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ১৭০ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩৩৭ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ১৪৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৩৮৭ জন।

নভেল করোনা ভাইরাসে আক্রান্তের মধ্যে বেশি মহারাষ্ট্রে থেকেই। এখনও পর্যন্ত মারাঠা মুলুকে করোনা আক্রান্তের সংখ্যা ৫৪,৭৫৮। মৃত্যু হয়েছে ১,৭৯২ জনের। ভারতে মোট মৃত্যুর প্রায় ৪২ শতাংশ হয়েছে দেশের মুলধনের রাজধানীতেই। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১,৭২৮। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২৭ জনের। গুজরাতে আক্রান্ত হয়েছেন ১৪,৮২১ জন। মৃত্যু হয়েছে ৯১৫ জনের। রাজধানী দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ১৪,৪৬৫ জন। মারা গিয়েছেন ২৮৮ জন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *