চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মুম্বাইয়ের ধারাভিতে (Dharavi) যে ব্যক্তি করোনায় মারা গিয়েছেন তাঁর বাড়িতে তবলিগি জামাতের ১০ সদস্য ছিলেন বেশ কিছুদিন ধরে। সম্ভবত তাঁদের থেকে সংক্রামিত হয়েছিলেন ওই ব্যক্তি। ধারাভির আক্রান্ত ব্যক্তি মারা যান ১ এপ্রিল। তবলিগি জামাতের (Tabligi Jamat) সদস্যরা তাঁর বাড়িতে ছিলেন ২২ থেকে ২৪ মার্চ। এরপরই এই সদস্যরা চলে যান কেরালাতে। সাহু নগর পুলিশ স্টেশনের এক আধিকারিক জানিয়েছেন অবস্থা অত্যন্ত গুরুতর। সময়মতো না আটকালে চূড়ান্ত বিপর্যয় হতে পারে। কেরালা সরকারকে খবর দেওয়া হয়েছে দ্রুত ওই দশজনকে খুঁজে বের করার জন্য। মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার নিয়তি ঠাকরে জানিয়েছেন মৃত ব্যক্তির সংস্পর্শে কারা কারা এসেছিলেন এবং জামাতের ওই সদস্যরা মুম্বাইয়ের কোথায় কোথায় গিয়েছিলেন তাও জানার চেষ্টা করা হচ্ছে।ওই ব্যক্তির মোবাইলের লোকেশন ধরেও খোঁজ চালানো হচ্ছে।
বিএমসি ইতিমধ্যেই ওই ব্যক্তির সংস্পর্শে আসা ১৫ জনকে কোয়েরান্টিনে পাঠিয়েছে। এর মধ্যে ব্যক্তির স্ত্রী, ছেলে মেয়ে , চিকিৎসক এবং চিকিৎসকের চেম্বারের দুই কর্মী আছেন। ধারাভির ঘনবসতি নিয়ে আগেই চিন্তিত ছিল প্রশাসন। ইতিমধ্যেই এখানে তিন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। বহু দোকান বাজার বাড়ি সিল করেছে পুলিশ। তার মধ্যেই জানা গেল ধারাভির তবলিগি যোগ। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে। ধারাভি থেকে সংক্রমণ ছড়ালে তা কোথায় গিয়ে পৌঁছতে পারে তা ভেবেই এখন আতঙ্কিত মুম্বাই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news