Breaking News
Home / TRENDING / ভাই শাহরুখের কাছে কৃতজ্ঞতা দিদির : মমতা – শাহরুখের টুইটে সৌজন্যে

ভাই শাহরুখের কাছে কৃতজ্ঞতা দিদির : মমতা – শাহরুখের টুইটে সৌজন্যে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভাই শাহরুখকে ধন্যবাদ জানালেন দিদি মমতা। পাল্টা ভাই‌ শাহরুখও বাংলায় টুইট করলেন দিদির উদ্দেশ্যে। শনিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানকে (Saharukh Khan) ধন্যবাদ জানিয়ে বার্তা লেখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা ভাইরাসের মোকাবিলায় শাহরুখ ও তাঁর সংস্থাগুলো একাধিক উদ্যোগ নিয়েছেন। পশ্চিমবঙ্গের দুর্গত মানুষদের জন্য বরাদ্দ করেছেন ত্রাণ পরিষেবা। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিকে। সেই কারণেই মুখ্যমন্ত্রী লিখেছেন, “আপনাকে ধন্যবাদ ভাই শাহরুখ খান। আপনার অবদান এই চ্যালেঞ্জিং সময়ে অনেক দুস্থ মানুষকে সহায়তা করবে। রাজ্যের রাজ্যের দূত হয়েও আপনি বরাবরই খুব কাছের এবং বাংলার কাছে আর অতি প্রিয়। এই জাতীয় উপকার দেশের লক্ষ লক্ষ লোককে অনুপ্রেরণা জাগিয়ে তুলবে যারা আপনাকে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে তাদের রোল মডেল হিসাবে দেখেন। আমরা কোভিড-১৯-এর বিরুদ্ধে এই লড়াই ‘করবো, লড়ব, জিতব’ ।

“দিদি, আপনার নিঃস্বার্থ মানবিক কাজে, একটি ভাই হয়ে হাত বাড়ানো আমার কর্তব্য।” ঠিক এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বাংলায় টুইট করলেন শাহরুখ খান। আগেই পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশের জন্য করোনা মোকাবিলায় একগুচ্ছ দায়িত্ব নেওয়ার ঘোষণা করেছেন কিং খান। এর পরে ধন্যবাদ জানিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জবাবে এদিন কিং খান বাংলায় ওই কথা লেখেন। একই সঙ্গে রবীন্দ্রনাথের একটি উক্তি উল্লেখ করেছেন শাহরুখ– “I slept and dreamt that life was joy. I awoke and saw that life was service. I acted and behold, service was joy.”
– Rabindranath Tagore

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *