চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা আতঙ্কের সঙ্গে সব দেশে, সব ধর্মেই পাল্লা দিয়ে বাড়ছে গুজব আর কুসংস্কার। গোমূত্রের পর এবার আগ্নেয়গিরির ছাই। ফেসবুক টুইটার ভেসে যাচ্ছে এমন সব পোস্টে যেখানে বলা হচ্ছে আগ্নেয়গিরির ছাই করোনা নির্মূল করতে সক্ষম। সেই জন্যই নাকি ফিলিপিন্সে করোনার বাড়বাড়ন্ত নেই। কারণ ২০২০ সালেই এই দেশে অগ্নুৎপাত হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ এই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছে। তাঁদের মতে এই গুজবের কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।
এখানেই শেষ নয় ইরানের মিডিয়া দাবি করেছে যে ৩০০ লোক মারা গিয়েছে এবং ১০০ লোক অসুস্থ হয়েছে মিথানল খেয়ে। শুধু তাই নয় মধু এবং হুইস্কি খেয়ে করোনা সেরে যায় এমন দাবিও করেছে অনেকে। এক ব্রিটিশ পত্রিকায় দাবি করা হয় যে এই দুইয়ের সমন্বয় অর্বথ্য করোনা সারাতে। সেই সময় মধু এবং মদের দোকান ফাঁকা হয়ে যায় গুজবে। লোকে চিকিৎসকের থেকে বেশি খুঁজতে থাকে এইসব। মিথানল খেয়ে অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। বুকে ব্যথা, বমিভাবের সঙ্গে শুরু হয় দৃষ্টিহীনতা। অনেকে কোমায় চলে যান। করোনা আক্রমণের প্রাথমিক স্তরে করোনার থেকে বেশি ক্ষতি করে এই সব কুসংস্কার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news