চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Cooronavirus) সতর্কতার জেরে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার একটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার আগেই বীরভূমে আসা মাত্রই ১০ জন ছাত্রকে বীরভূমের ইলামবাজারে বিশেষভাবে সচেতন করল জেলা আইনী পরিষেবা কতৃপক্ষ। তাদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি, ঘরেই কোয়ারেনটাইনে থাকার পরামর্শ দেওয়া হল। রবিবার ইলামবাজার, পাড়ুই ও সিউড়ি এলাকার ওই ১০ জন ছাত্র রবিবার আসানসোল ষ্টেশনে নামেন। বিকেলে তারা একটি গাড়ি করে বাড়ির ফেরেন। জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ জানান, শনিবারই আমি জানতে পারি উত্তরপ্রদেশ থেকে ওরা বাড়ি ফিরছে। ওরা একটি মাদ্রাসার ছাত্র। সেখানকার প্রশাসন মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
রবিবার ওদের বীরভূমে ঢোকার কথা ছিল। শনিবারই জেলা স্বাস্হ্য আধিকারিক, পুলিশ ও বোলপুরের মহকুমা শাসককেও আগাম জানিয়ে রাখি। ছাত্রদের সঙ্গেও যোগাযোগ করা হয়। তাদের সর্তক করা হয়। আসানসোল থেকে দূর্গাপুর হয়ে ইলামবাজার আসা মাত্রই ওদের আটক করা হয়। তারপর ইলামবাজার থানার পুলিশের সহায়তায় তাদের পরামর্শ দেওয়া হয় শারীরিক কোন সমস্যা হলেই তারা যেন চিকিৎসা করান।
তাছাড়াও টানা ১৪ দিন নিজেকে নিজেদের যেন গৃহবন্দী রাখেন। ওই ছাত্রদের মধ্যে ইলামবাজার থানার চারজন, পাড়ুই থানার তিনজন, কাঁকরতলা থানার একজন, সাঁইথিয়া থানার একজন, দুবরাজপুর থানার দু’জন ও ঝাড়খন্ডের বাগদরিয়া থানার একজন। ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ জেলা পুলিশ স্বাস্থ্য দফতর সহ সকলকে অবহিত করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news