চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাস (Cooronavirus) নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ফের গ্রেফতার হলেন এক মহিলা। পুলিশ সূত্রের খবর পল্লবী শিবানী নামে ওই মহিলা স্মার্ট জুনিয়রস নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। তিনি সেখানে পোস্ট করেন নিউ আলিপুরে ১৫ জন করোনা পজিটিভ রোগীর তথ্য গোপন করছে প্রশাসন। পল্লবী ক্যাঙারু কিডস নাম নিয়ে গ্রুপে ছিলেন তিনি।
অভিযোগ পাওয়ার পর নিউ আলিপুরের ক্যাঙারু কিডস নামের প্লে স্কুলে যোগাযোগ করে পুলিশ। কিন্তু স্কুল বন্ধ থাকায় তার কোনও হদিশ পাওয়া যায় নি। এরপর ওই স্কুলের অভিভাবকদের কাছে জাজ্ঞাসাবাদ করা হয়। জানা যায় পল্লীর মোবাইল নম্বর। এরপর তাঁকে বেহারার জ্যোতিষ রয় রোড থেকে গ্রেফতার করে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news