Breaking News
Home / TRENDING / ২৪ ঘন্টায় মতবদল : দূরদর্শনে ভার্চুয়াল ক্লাস স্থগিত করে দিলেন শিক্ষামন্ত্রী

২৪ ঘন্টায় মতবদল : দূরদর্শনে ভার্চুয়াল ক্লাস স্থগিত করে দিলেন শিক্ষামন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল করল শিক্ষা দপ্তর। শুক্রবার নিজের নাকতলার বাসভবনে সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জানিয়েছিলেন, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য দূরদর্শনে এক ঘন্টার ভার্চুয়াল ক্লাসের বন্দোবস্ত করা হবে। কিন্তু শনিবার দুপুরে এক ভিডিও বার্তায় নিজের সেই সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছেন তিনি। চট্টোপাধ্যায় জানিয়েছেন,‌ “আমরা বিভিন্ন মহল থেকে খবর পাচ্ছি তাতে ভিত্তি করে মনে হচ্ছে চারটে থেকে পাঁচটা পর্যন্ত ৭ এপ্রিল থেকে যে এক ঘন্টার ক্লাস নেওয়ার কথা হয়েছিল তা লাভজনক হচ্ছে না। অভিবাবক রাজ্যের সময় চাইছেন, শিক্ষকরা যে সময় চাইছেন তাতে সামঞ্জস্য রক্ষা করা যাচ্ছে না। তাই দূরদর্শনের ৭ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত যে ক্লাস, যে স্লট নিয়ে ভাবছিলাম। তা স্থগিত রাখলাম।”

এ প্রসঙ্গে তাঁর যুক্তি,‌ “যে ছাত্র-ছাত্রীদের জন্য এই ক্লাসের আয়োজন করা হয়েছিল বিষয়গুলি যদি তাদের কাজে না লাগে। তাই এমন উদ্যোগ নিতে হবে যা ছাত্র সমাজের উপকারে লাগে।” শুক্রবার প্রকল্প ঘোষণার সময় একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছিল। কিন্তু রাতেই জানানো হয় হেল্প লাইনের নাম্বার বদল করা হচ্ছে। ‌ শনিবার সকালে নতুন হেল্পলাইন নম্বর জারি করা হয়। ‌ আচমকাই এদিন দুপুরে সিদ্ধান্ত বদল করে দূরদর্শনে একঘন্টার ভার্চুয়াল ক্লাস স্থগিত করে দিলেন স্বয়ং শিক্ষামন্ত্রী। তবে তিনি জানিয়েছেন, অন্যান্য বিষয় যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা বহাল থাকছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *