চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
জনতার কারফিউয়ের (Janata Carfew) সর্বাত্মক প্রভাব লক্ষ্য করা গেল শহর কলকাতায় কার্যত শুনশান হাওড়া শহরের বিভিন্নপ্রান্ত, দোকান বাজার অধিকাংশ বন্ধ। অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। হাওড়া স্টেশনে সিল করে দেয়া হয়েছে সমস্ত গেট তবে এক নম্বর গেটটি খুলে রাখা হয়েছে সাধারণ কর্মী এবং যাত্রীদের জন্য আনাগোনার জন্য, হাওড়া ব্রিজ বন্ধের চেহারা চেহারা নিয়েছে, হাওড়া ফেরিঘাট এবং শিল্প অঞ্চল বন্ধ। তবে মুম্বাই থেকে একটি বিশেষ ট্রেনে ফেরত আনা হয়েছে এরাজ্যে বহু মানুষকে তাদেরকে বিশেষভাবে সুরক্ষিতভাবে, রাজ্য সরকারের দেওয়া সরকারি বাসে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের গন্তব্যস্থলে।
তবে তার আগে তাদেরকে মুখে মাক্স দিয়ে এবং হ্যান্ড সেনেটারী দিয়ে হাত ধুয়ে বিশেষ সতর্কতা ,ভাবে সেই বাসে তাদেরকে তুলে দেয়া হয়েছে,তবে আজ সকালে ২৩ নম্বর প্ল্যাটফর্মের যখন মুম্বাই থেকে আসা স্পেশাল ট্রেন ঢোকে তখন সাধারণ যাত্রীদের ঢুকতে দেয়া হয়নি স্টেশন চত্বরে।,তবে সমস্ত কিছু আতঙ্ক ছড়ানো বা মানুষকে ভয় ভীত করার জন্য নয় নিজেদের সুরক্ষা নিজেদেরই করতে হবে ।তাই এসে গেছে সেই সময় নোবেল করোনা ভাইরাস থেকে নিজেদের এবং নিজেদের পরিবারের সুরক্ষার জন্যই আগামী সাতদিন সর্তকতা অবলম্বন করাই প্রধান কাজ। তবে জনতা কোনও কারফিউ স্বতস্ফূর্তভাবে মেনে নিয়েছে সাধারণ মানুষ। তবে সাধারণ মানুষ বুঝতে পেরেছি এই মানব চেইন কাটতে পারলে বাঁচানো যেতে পারে করোনা ভাইরাস থেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news