চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
সোমবারের পর মঙ্গলবারেও করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্তের মৃত্যু হল কলকাতায়। ৬২ বছরের এই প্রৌঢ়কে গতকাল ভর্তি করানো হয় এনআরএস-এ। জ্বর ও শ্বাসকষ্ট ছিল তাঁর। এদিন অবস্থার অবনতি হলে পরিবার বেলভিউ হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু করোনা সংক্রমণের সন্দেহ থাকায় এবং আইসোলেশনে ভর্তি থাকায়, রোগীকে বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়ার অনুমতি দেননি হাসপাতাল কর্তৃপক্ষ।
রাতেই মারা যান তিনি। স্বাভাবিক ভাবেই এই মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়ায় হাসপাতালে। আতঙ্ক বাড়িয়ে রিপোর্ট আসে কিছুক্ষণ পরে। জানা যায়, করোনাভাইরাসেই সংক্রামিত ছিলেন তিনি। পশ্চিমবঙ্গে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news