Breaking News
Home / TRENDING / করোনা মোকাবিলায় : আয়ের উৎস উল্লেখ করে প্রধানমন্ত্রীর তহবিল সহ ১০ লক্ষের অনুদান দিলেন মমতা

করোনা মোকাবিলায় : আয়ের উৎস উল্লেখ করে প্রধানমন্ত্রীর তহবিল সহ ১০ লক্ষের অনুদান দিলেন মমতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।‌

আয়ের উৎস উল্লেখ করে কোভিড-১৯-এর মোকাবিলায় গঠিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) তহবিলে ৫ লক্ষ টাকার অনুদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে নিজের নেতৃত্বে গঠিত এমার্জেন্সি রিলিফ ফান্ডেও ৫ লক্ষ টাকা দিয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় টুইট করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এদিন সন্ধ্যায় পরপর দুটি টুইট করেন তিনি। সেখানে নিজের আয়ের উৎস প্রসঙ্গেও‌ মন্তব্য করেছেন মমতা। প্রথম টুইটে মমতা লিখেছেন, “আমি বিধায়ক বা মুখ্যমন্ত্রী হিসাবে কোনও বেতন নিই না এবং আমি সংসদ সদস্য পেনশনের বিষয়েও সাতবার সংসদ সদস্য থাকা সত্ত্বেও কোনওরকম অবসরকালীন ভাতাও নিই না। আমি উপায় সীমিত। আমার আয়ের প্রাথমিক উৎস হ’ল আমার সৃজনশীল সাধনাগুলি, আমার সংগীত ও বইগুলি থেকে আমি যে রয়্যালটি পাই।”

দ্বিতীয় টুইটারে মমতা লেখেন, “আমার সীমিত সংস্থানগুলির মধ্যে, আমি ৫ লক্ষ টাকা করে অনুদান দিচ্ছি। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলের জন্য পাঁচ লক্ষ টাকা। কোভিড -১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দেশের প্রচেষ্টাকে সমর্থন করার প্রয়াসে পশ্চিমবঙ্গ রাজ্য জরুরী ত্রাণ তহবিলকে পাঁচ লক্ষ টাকা দিলাম।” প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর আঁকা ছবি নিয়ে বিতর্ক হয়েছে। ‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি কিনেছিলেন চিটফান্ড সংস্থার মালিক সারধা কর্তা সুদীপ্ত সেন ও রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডু। আর্থিক প্রতারণার মামলায় দীর্ঘ কয়েক বছর তারা কারাবাসে। সঙ্গে তাঁর দলের সাংসদ মন্ত্রীরা চিটফান্ড কেলেঙ্কারিতে জেলে গিয়েছেন। মা রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিকে কলুষিত করেছে।

চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত এই দুই সংস্থার কর্ণধার মুখ্যমন্ত্রীর ছবি কোটি টাকা দিয়ে কেনা বিরোধীরা নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজনৈতিক মহল মনে করছেন এদিন মোট ১০ লক্ষ টাকা অনুদান দিয়ে নিজেই তাঁর আয়ের উৎস স্পষ্ট করে সমালোচকদের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *