Breaking News
Home / TRENDING / ভারতে করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩

ভারতে করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩

নিজস্ব প্রতিনিধি।

করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মঙ্গলবার সকালে মহারাষ্ট্রে মারা গিয়েছেন ওই ব্যক্তি। এদিন মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে মৃত্যু হয় করোনা আক্রান্ত ৬৪ বছরের এক রোগীর। এখনও পর্যন্ত দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রেই। শেষ রিপোর্ট অনুসারে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১২৫। নতুন করে আরো ২ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে কর্নাটকে। আক্রান্তদের মধ্যে এক জন তরুণী। সম্প্রতি তিনি ইংল্যান্ড থেকে ফিরেছেন বলে জানা গিয়েছে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যুর ঘটনার আগে করোনায় দেশে প্রথম মৃত্যু হয়েছিল কর্নাটকের কালবুর্গিতে। দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটে দিল্লিতে। কর্নাটকের যে কালবুর্গে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল, সেখানেই এক বৃদ্ধের দেহে সংক্রমণ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।‌ তাঁকে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। সবমিলিয়ে কর্ণাটকে আক্রান্তের সংখ্যা ১০ জন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *