Breaking News
Home / TRENDING / ব্যাঙ্ক ধর্মঘটের জেরে আগামী সপ্তাহে ব্যাহত হতে পারে গ্রাহক পরিষেবা

ব্যাঙ্ক ধর্মঘটের জেরে আগামী সপ্তাহে ব্যাহত হতে পারে গ্রাহক পরিষেবা

নিজস্ব প্রতিনিধি।

ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) জেরে আগামী সপ্তাহজুড়ে নাকাল হতে পারেন গ্রাহকরা। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে এই ধর্মঘটের ডাক দিয়েছে। ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া এই ধর্মঘট পূর্ণ সমর্থন জানিয়েছে। ব্যাঙ্ক ইউনিয়নগুলি ধর্মঘটের জেরে আগামী সপ্তাহে বিপর্যস্ত হতে পারে ব্যাঙ্ক পরিষেবা। আগামী সপ্তাহে সোম-মঙ্গলবার ব্যাঙক পরিষেবা স্বাভাবিক থাকবে। কিন্তু তারপর থেকেই ব্যাহত হতে শুরু হবে ব্যাঙ্কগুলির কাজকর্ম।

দশটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংযুক্তিকরণ একটি প্রস্তাব কেন্দ্রীয় সরকার দিয়েছে তার বিরুদ্ধেই ধর্মঘট ডাকা হয়েছে বলে জানিয়েছে ইউনিয়নগুলি। ধর্মঘটের পাশাপাশি উৎসবের জন্যও ব্যাঙ্কগুলির পরিষেবা থেকে বঞ্চিত হবেন গ্রাহকরা। মহারাষ্ট্রের গুড়িপাড়োয়া ও তেলেগু নতুন বছরের উৎসবের কারণে দেশের অধিকাংশ ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। ২৫ মার্চ বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ ও নাগপুরের মতো উৎসবের জেরেই শহরগুলিতে পুরোপুরি বন্ধ থাকবে। বৃহস্পতিবার আবার খোলা থাকবে ব্যাঙ্ক। শুক্রবার ভোটের কারণে বিপর্যস্ত হবে পরিষেবা। পরদিন মাসের দ্বিতীয় শনিবার থাকায় স্বাভাবিকভাবেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোতে বন্ধ থাকবে লেনদেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *