Breaking News
Home / TRENDING / সিএএ : সরকারকে সঙ্ঘের পরামর্শ ‘বিরোধীদের বোঝান’, না বুঝলে যাদের লাভ তারা কি বুঝবে?

সিএএ : সরকারকে সঙ্ঘের পরামর্শ ‘বিরোধীদের বোঝান’, না বুঝলে যাদের লাভ তারা কি বুঝবে?

ডম্বরুপাণি উপাধ্যায় ।

যাঁরা বুঝেও বোঝেন না, তাঁদের কি বোঝানো যায় ?

বুঝেছেন কিন্ত সে কথা স্বীকার করলে যাঁদের রাজনৈতিক ক্ষতি, তাঁদের থেকে কি সহমত আদায় করা যায়?

যাঁরা যেনতেন প্রকারে বিজেপি ও আরএসএসের বিরোধিতা করার অছিলা খোঁজেন, তাঁদের থেকে কি দলীয় রাজনীতির উর্দ্ধে গিয়ে দেশহিতে কিছু আশা করা যায়?

ভোটবাক্সের রাজনীতি যাঁদের মোক্ষ, তাঁদের কাছে দেশের প্রতি ভাবাবেগ থাকবে, এমনটা কি ধরে নেওয়া যায়?

সঙ্ঘের শীর্ষ নেতা ভাইয়াজি যোশি কে এই প্রশ্নগুলি কেউ করেছিলেন কিনা জানা নেই। তবে এই বিষয়গুলি তাঁর গোচরে নেই, এমনটা ভাবারও কোনও কারণ নেই। তবু করোনার জেরে দিল্লিতে সঙ্ঘের শীর্ষ বৈঠক বাতিল হয়ে যাবার পর, ভাইয়াজি বলেছেন, শাসকদল বিজেপির উচিত সিএএ সংক্রান্ত বিষয়ে বিরোধী দলগুলিকে বোঝানো। বোঝানো এটাই সিএএ নাগরিকত্ব দেবার আইন নেবার নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই কথাগুলি অজস্রবার বলেছেন, তবে যেকোনও কারনেই হোক অতি সম্প্রতি কংগ্রেস আকস্মিক ভাবে বুঝতে পেরে গেছে সিএএ মুসলিম বিরোধী কোনও আইন নয়। কংগ্রেসের সিনিয়র নেতা ও সাংসদ সংসদে এ কথা স্বীকারও করেছেন। তারপর থেকে রাহুল গাঁধিও সিএএ কাসুন্দি থেকে বেরিয়ে দেশের অর্থনৈতিক অবস্থার বিষয়ে নিজেকে ফোকাস করেছেন। ধরে নেওয়া যেতে পারে সিএএ বিরোধিতা ধোপে টিকবে না এবং এই বিরোধিতার ফলশ্রুতি হিসেবে দিল্লিতে উৎপন্ন হিংসার দায় তাঁদের ওপর বর্তাবে, এমনটা আঁচ করে কংগ্রেসের এ হেন অবস্থান বদল।

তৃণমূল কংগ্রেসও সিএএ বিরোধিতায় যে রকম ‘অগ্রণী’ ভূমিকা নিয়েছিল, দিল্লি কাণ্ডের পর তাঁরাও অনেকটা স্তিমিত। এমনকি যে মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র কয়েকদিন আগে করোনা ভাইরাসের হানা কে, দিল্লি হিংসা থেকে মানুষের দৃষ্টি ঘোরাবার কেন্দ্রের খেলা বলে দাবি করছিলেন, তিনিও এখন রাজ্যে মহামারী ঘোষণা করে করোনা প্রতিরোধে মন দিয়েছেন।

সিএএ নিয়ে বামেদের অবস্থান বদল হয়েছে কিনা তা অবশ্য এখনও জানা যায় নি।
সম্ভবত দেশের গণতান্ত্রিক চরিত্রের প্রতি মর্যাদা দেখিয়েই সঙ্ঘের পরামর্শ সব রাজনৈতিক দলের সম্মতি আদায় করতে হবে। ভাইয়াজি বলেছেন, দেশের জন্য যা কিছু খারাপ, তার বিরোধিতা করার অধিকার সবার আছে। কিন্তু যা ভাল, তা সকলের সহমতে হলেই ভাল।’ তাঁর আরও বক্তব্য, যাঁরা এ দেশে বাধ্য হয়ে থাকতে এসেছেন, আর যাঁরা সুযোগ বুঝে ঢুকে পড়েছেন ও থাকছেন, এই দুই শ্রেনীর মধ্যে পার্থক্য আছে। ‘বিদেশীরা’ একটি নির্দিষ্ট সময়ের পর কোনও ভাবেই এদেশে থাকতে পারে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *