নিজস্ব প্রতিনিধি।
আমেরিকার মত পোড় খাওয়া ব্যবসায়ী দেশকেও খানিক থমকাতে হল ভারতের প্রধানমন্ত্রীর কাছে। ভারতের সঙ্গে ব্যবসায়িক আদান প্রদানে নিজের দেশের লাভটুকু যে কড়ায় গণ্ডায় বুঝে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী তা পরোক্ষে স্বীকারই করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট। বাণিজ্য চুক্তি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মোদীকে ‘দরাদরিতে দর’ বললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আগেই ট্রাম্প বলেছিলেন যে দুই দেশের প্রধাণের মধ্যে এমন কিছু ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে যা আগে কখনও হয় নি। এর মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিও ছিল। দুই দেশের মধ্যে ৩০০ কোটি ডলারের এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ভারত এবং আমেরিকা। ট্রাম্প বলেন এরপর থেকে আমেরিকাকে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বৃহত্তম অংশীদার বলে গণ্য করতে পারে ভারত।
মোদীর ব্যবসায়িক বুদ্ধি এবং কৌশলের ভূয়সী প্রশংসা করে ট্রাম্প বলেন যে আলাপ আলোচনার মাধ্যমে দুই দেশ এমন জায়গায় আসতে চলেছে যে জায়গা আগের থেকে অনেক বেশি সাহসী এবং লাভজনক। ট্রাম্প আরও বলেন যে মোদীর নেতৃত্বে ভারত এমন জায়গায় পৌঁছেছে যে এখন এই দেশ আমেরিকার আকর্ষনীয় বাজারে পরিণত হয়েছে। অন্যদিকে ভারতের পণ্য রপ্তানির সবথেকে লোভনীয় জায়গা হয়ে উঠেছে ভারত। প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী দেশের অর্থনীতিতে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছেন । এই পরিবর্তন ভারতের অর্থনৈতিক অগ্রগতির সহায়ক হবে বলে মন্তব্য করেন ট্রাম্প।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news