চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
গত দু’দিনে পিপলস লিবারেশন আর্মির (People Liberation Army) ভারতীয় সীমানা থেকে পিছু হটার খবর এসেছিল। কিন্তু বৃহস্পতিবার জানা গিয়েছে লাদাখের গালওয়ান উপত্যকা (Ladakh Galwon Valley) থেকে সেনা প্রত্যাহার করলেও প্যাংগং শো এলাকা এখনও ফাঁকা করেনি চিনা ফৌজ। সংবাদ সংস্থা এএনআই দাবি করেছে, আগের তুলনায় কিছুটা কম হলেও, প্যাংগং এলাকায় অনেক চিনা সেনা ভারতীয় ভুখণ্ডে রয়ে গিয়েছে। এই সমস্যা মেটাতে আগামীকাল অর্থাৎ শুক্রবার ফের বৈঠকে বসছে দুই দেশ। ৩০ জুনের বৈঠকে হওয়া চুক্তি অনুযায়ীও ওই এলাকা থেকে চিনা সেনা সরে যাওয়ার কথা। কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসেছে পিপলস লিবারেশন আর্মি। চিনা সেনা এখন ‘ফিংগার টু’ পর্যন্ত এলাকায় নিজেদের অধিকার দাবি করছে। তবে স্বস্তির খবর, ফিংগার টু এবং ফিংগার থ্রি এখনও ভারতীয় সেনার দখলেই আছে।
গত ১৫ জুন লাদাখ সীমান্তে ভারতের সঙ্গে চিনের সীমান্ত সংঘর্ষের পর শান্তি ফেরানো নিয়ে দুই দেশের সেনা কর্তারা মোট তিন দফায় বৈঠক করেছেন। সূত্রের খবর, এই ৩ দফার বৈঠকে সীমান্ত সমস্যার স্থায়ী কোনও সমাধানসুত্র না বেরলেও দুই দেশই গালওয়ান-সহ কয়েকটি সংঘর্ষের কেন্দ্রবিন্দু থেকে সেনা প্রত্যাহারের ব্যপারে ঐক্যমত হয়েছে। গত ৩০ জুনের বৈঠকে সেনা প্রত্যাহার নিয়ে চূড়ান্ত রোডম্যাপও তৈরি হয়েছে। সেদিনের সিদ্ধান্ত অনুযায়ীই গালওয়ান থেকে সেনা সরিয়েছে চিন। অল্প কিছু সেনা সরেছে প্যাংগং এলাকা থেকেও। কিন্তু সংবাদ সংস্থা এএনআইয়ের দাবি, ওই এলাকা এখনও পুরোপুরি চিনাদের দখলমুক্ত নয়। সূত্রের খবর, গ্যাংগংয়ের ফিংগার ফোর থেকে ফিংগার এইটের মধ্যে প্রায় তিন হাজার চিনা সেনা মোতায়েন আছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news