নিজস্ব সংবাদদাতাঃ
হাওড়া: হাওড়ার সরকারি সাহায্যপ্রাপ্ত হোমের শৌচাগারের জানালা ভেঙে পালিয়ে গেল বিচারাধীন ৬ নাবালক। পাচলার মালিপুকুর সমাজ উন্নয়ন সমিতি নামে এই হোমটি থেকে সোমবার ভোরে পালিয়ে যাওয়া ৬ জনের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও বাকিদের কোন খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রের খবর সোমবার ভোর ৩ টে নাগাদ হোমের পিছনদিকের শৌচাগারের জানালা ভেঙে ৬ নাবালক দোতলা থেকে নেমে পাচিল টপকে পালিয়ে যায়। সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়। খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে পাচলার মল্লিকবাগান ইটখোলা থেকে একজনকে উদ্ধার করে। এদিকে বছর খুরতে না ঘুরতে হোম থেকে পুনরায় নাবালক পালিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় মানুষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news